শুধু অনুব্রতই নয়, হুমকি দিত পুলিশও, বলছে সাগর ঘোষের পরিবার

বীরভূমের পাড়ুইয়ের তৃণমূল কংগ্রেস নেতা সাগর ঘোষকে অনুব্রত মণ্ডলের নির্দেশে খুন করা হয়েছিল বলে অভিযোগ। প্রসঙ্গত, অনুব্রত মণ্ডল হলেন তৃণমূলের বীরভূম জেলা কমিটির সভাপতি। গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই সাগরবাবুকে সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। সিআইডি এই ঘটনার ঢিলেঢালা তদন্ত করায় গত শুক্রবার বিশেষ তদন্তকারী দলের হাতে তদন্তভার তুলে দেয় কলকাতা হাই কোর্ট। তার পরই এই তদন্তকারী দলের অফিসাররা কোমর বেঁধে নেমে পড়েন।
গতকাল রাতে সাগরবাবুর পরিবার তদন্তকারীদের জানিয়েছে, অনুব্রত মণ্ডল বারবার হুমকি দিত। বীরভূম জেলায় নিজের নিরঙ্কুশ ক্ষমতা ধরে রাখতে কোনও বিরোধিতা ছিল ওঁর না-পসন্দ। তার পরেও কথা না শোনায় ভাড়াটে গুন্ডা দিয়ে খুন করানো হয় সাগরবাবুকে।
এই ঘটনার পর বেশ কয়েকবার থানা থেকে ডেকে পাঠানো হয় নিহত সাগর ঘোষের পরিবারের লোকজনকে। বলা হয়, অনুব্রত মণ্ডলের কাছে গিয়ে ক্ষমা চেয়ে মিটমাট করে নিতে। সাগরবাবুর স্ত্রী সরস্বতী ঘোষ জানান, "স্বামী খুন হওয়ার পর পুলিশ কখনও আমাদের থানায় ডেকে পাঠাত। কখনও বাড়িতে আসত। বলত, অনুব্রতবাবুর কছে গিয়ে ক্ষমা চেয়ে আসুন। নইলে খুব খারাপ হবে।" গ্রামের যে দু'জন গুলিবিদ্ধ অবস্থায় সাগরবাবুকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন, সেই অনুপ পাল ও চঞ্চল মণ্ডল সাক্ষ্য দিয়েছেন সিট-এর কাছে। বলেছেন, সাগরবাবু বারবার সুব্রত রায় ও ভগীরথ ঘোষের নাম বলেছিলেন। কিন্তু অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হওয়ার কারণে পুলিশ ওদের গায়ে হাত দেয়নি।
-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?











Click it and Unblock the Notifications