Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আগামী সোমবার ফের শহরে প্রধানমন্ত্রী মোদী, সঙ্গে থাকবেন রাজনাথ, দোভাল, কী কারণে সফর?

দুর্গাপুজোর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফর নিয়ে কয়েক দিন ধরেই জল্পনা ছিল। আজ তা নিশ্চিত হয়ে গেল। তবে এবার রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেবেন না মোদী।

কলকাতায় আগামী সোমবার থেকে শুরু হতে চলেছে ভারতীয় সেনাবাহিনীর কম্বাইন্ড কমান্ডারদের কনফারেন্স। যা চলবে তিনদিন ধরে। এর উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী।

১৫ থেকে ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় এই কনফারেন্সের থিম 'সংস্কারের বছর - ভবিষ্যতের জন্য রূপান্তর'। এতে আলোচনার প্রধান বিষয়গুলি হলো সংস্কার, রূপান্তর ও পরিবর্তন। যার মাধ্যমে প্রতিফলিত হয় সশস্ত্র বাহিনীর প্রাতিষ্ঠানিক সংস্কার, গভীরভাবে একীকরণ এবং প্রযুক্তিগত আধুনিকীকরণের প্রতি অঙ্গীকার। ক্রমবর্ধমান জটিল ভূ-কৌশলগত পরিস্থিতিতে বাহিনীকে আরও ক্ষিপ্র ও নির্ণায়ক করে তোলার বিষয়েও আলোচনা হবে এই কনফারেন্সে।

পাশাপাশি এবারের সম্মেলনটিতে উচ্চ স্তরের বহুমুখী অপারেশনাল প্রস্তুতি বজায় রাখার গুরুত্ব নিয়েও আলোচনা করা হবে। এর উদ্দেশ্য, সাইবার ও মহাকাশ ক্ষেত্রের মতো নতুন হুমকি মোকাবিলার জন্য বাহিনীকে শক্তিশালী করা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কনফারেন্সের সূচনা করবেন। থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। প্রতিরক্ষা প্রতিমন্ত্রী, চিফ অব ডিফেন্স স্টাফ, প্রতিরক্ষা সচিব, ​তিনটি পরিষেবা এবং ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফের কর্মকর্তারা এবং ​অন্যান্য মন্ত্রকের সচিবরা এই সম্মেলনে যোগ দেবেন।

কম্বাইন্ড কমান্ডারস কনফারেন্স হলো ভারতীয় সেনাবাহিনীর শীর্ষ-স্তরের একটি মস্তিষ্ক-মন্থন বা brainstorming-এর মঞ্চ, যা দেশের শীর্ষ অসামরিক এবং সামরিক নেতৃত্বকে ধারণাগত ও কৌশলগত স্তরে মতামত বিনিময়ের জন্য একত্রিত করে। এই বছরের সম্মেলনের একটি বিশেষ বৈশিষ্ট্য হল, বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও কর্মীদের সঙ্গে ইন্টারেক্টিভ সেশন থাকবে, যা সর্বোচ্চ স্তরের আলোচনায় মাঠ-পর্যায়ের দৃষ্টিভঙ্গি অন্তর্ভুক্ত করতে সাহায্য করবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+