লঞ্চে জলদস্যু হানা, সুন্দরবনে সর্বস্ব লুঠ পর্যটকদের

স্থানীয় সূত্রে খবর, নদীয়া জেলার অন্তত ৪০ জন পর্যটক বেড়াতে এসেছিলেন সুন্দরবনে। বৃহস্পতিবার তাঁরা 'এমভি যুমনা' নামে একটি লঞ্চ ভাড়া করেন। সুন্দরবনের বিভিন্ন অংশ ঘুরে শুক্রবার বিকেলে কৈখালিতে আসে লঞ্চটি। সেখানে নেমে পর্যটকরা বাজার করেন। তার পর আবার সুন্দরবনের দিকে রওনা দেন। রাতে লঞ্চটি নোঙর ফেলে সুন্দরবনের কাটামারি খালে। সেই রাতেই জলদস্যুদের কবলে পড়েন পর্যটকরা।
লঞ্চের চালকের দেওয়া বয়ান অনুযায়ী, রাত দু'টো নাগাদ ভুটভুটিতে চেপে একদল দুর্বৃত্ত হানা দেয়। তাদের মুখ ছিল কালো কাপড়ে ঢাকা। হাতে ছিল ভোজালি, রিভলভার ইত্যাদি। লঞ্চের কর্মীদের মারধর করে মুখ-হাত বেঁধে ফেলে তারা। তার পর এগিয়ে যায় পর্যটকদের দিকে। পর্যটকরা প্রথমে জিনিসপত্র দিতে চায়নি। তখন জলদস্যুরা মেয়েদের নিয়ে টানাহ্যাঁচড়া শুরু করে। কয়েকজনের শাড়ি খুলে দেওয়া হয় বলে অভিযোগ। তখন সম্মান বাঁচাতে পর্যটকরা মোবাইল, নগদ টাকা, ক্যামেরা, জামাকাপড় সব কিছু জলদস্যুদের হাতে তুলে দেন। শুধু তাই নয়, পালাবার সময় লঞ্চে মজুত থাকা চাল-ডাল, মশলা, আনাজপাতিও নিয়ে যায় তারা। সব মিলিয়ে অন্তত ছ'লক্ষ টাকার জিনিস লুঠপাট হয়েছে বলে জানা গিয়েছে।
হানাদারির সময় এক পর্যটক কৌশলে নিজের মোবাইল ফোনটি লুকিয়ে রেখেছিলেন। সেই ফোন থেকে খবর দেওয়া হয় পুলিশকে। পরদিন ওই পর্যটকরা কুলতলি থানায় লিখিত অভিযোগ জানান। জলদস্যুদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এরা স্থানীয় জলদস্যু নাকি বাংলাদেশ থেকে এসেছিল, তাও জানার চেষ্টা করছে পুলিশ।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications