রাজ্যে করোনার মৃতদেহ সৎকার নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা
রাজ্যে করোনার মৃতদেহ সৎকার নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা
এবার করোনা মৃতদেহ সৎকার নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। মৃত্যুর পর রাজ্যে যেভাবে মৃতদেহ সৎকার হচ্ছে তা সংবিধান বিরোধী। পরিবারের কাছে অত্যন্ত বেদনার, অশ্রদ্ধারও, এই দাবিতে এবং মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়ার আর্জি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে।

মামলা দায়ের করেন বিনীত রুইয়া নামে জনৈক ব্যক্তি। আগামী আগামী ১১ তারিখ হাইকোর্টের প্রধান বিচারপতি থোট্টাথিল ভাস্করণ নায়ার রাধাকৃষ্ণাণ ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি রয়েছে।
শুক্রবার আদালতের উল্লেখ পর্বে মামলাকারি আদালতে উল্লেখ করেন, রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন মাধ্যমে প্রচার করা হচ্ছে করোণা আক্রান্ত ব্যক্তি বা মৃতদেহের সাথে অশ্রদ্ধা করবেন না। তাদেরকে সম্পূর্ণ নিজের বলে মনে করুন কিন্তু বাস্তবে ঠিক তার উল্টোটা করা হচ্ছে। যা সংবিধান বিরোধী।












Click it and Unblock the Notifications