খড়গপুর আইআইটিতেও ঘেরাও রাজনীতি, ২৫ ঘণ্টা পর মুক্ত ডিরেক্টর-ডিন

এবার খড়গপুর আইআইটি-তেও ঢুকে পড়ল ঘেরাও রাজনীতি। রাতভর আইআইটি-র ডিরেক্টর, ডিন ও অন্যান্য আধিকারিকদের ২৫ ঘণ্টা ঘেরাও করে রাখার পর গবেষক পড়ুয়ারা তুলে নিলেন ঘেরা অভিযান।

পশ্চিম মেদিনীপুর, ২১ ডিসেম্বর : এবার খড়গপুর আইআইটি-তেও ঢুকে পড়ল ঘেরাও রাজনীতি। রাতভর আইআইটি-র ডিরেক্টর, ডিন ও অন্যান্য আধিকারিকদের ২৫ ঘণ্টা ঘেরাও করে রাখার পর গবেষক পড়ুয়ারা তুলে নিলেন ঘেরা অভিযান। তবে তাঁদের আন্দোলন চলতে থাকবে বলে জানিয়েছেন পিএইচডি-র আন্দোলনকারী পড়ুয়ারা।

মঙ্গলবার সকাল থেকে দফায় দফায় যে বিক্ষোভ ঘেরাও চালাচ্ছিলেন পড়ুয়ারা, বুধবার দুপুরের পর তা তুলে নেওয়া হয়। তবে খড়গপুর আইআইটিতে যা ঘটল, তা এই প্রতিষ্ঠানের ইতিহাসে একেবারেই নজিরবিহীন। এর আগে কর্তৃপক্ষের সিদ্ধান্তের বাইরে গিয়ে কখনও এইরূপ ঘেরাও বিক্ষোভ অভিযান চালানো হয়নি। একেবারেই যাদবপুরের ধাঁচে এই ঘেরাও চলে।

খড়গপুর আইআইটিতেও ঘেরাও রাজনীতি, ২৫ ঘণ্টা পর মুক্ত ডিরেক্টর-ডিন

খড়গপুর আইআইটি-র পড়ুয়াদের দাবি, একান্ত নিরূপায় হয়ে আমাদের এই পথে নামতে হয়েছে। তাঁদের বক্তব্য, সব পড়ুয়ার কাছ থেকেই এই হস্টেল ফি নেওয়া হয়। তা নিয়ে আমাদের কোনও আপত্তি ছিল না। কিন্তু সেই ফি এক ধাক্কায় ৭, ৫০০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। এই বেহিসেবি বৃদ্ধির বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। এই বৃদ্ধির ফলে প্রতি সেমেস্টারের খরচ ২৯ হাজার টাকা থেকে বেড়ে ৩৭ হাজার টাকা হয়ে যাবে।

অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে বলে দাবি তোলেন পড়ুয়ারা। সেই দাবিতেই দফায় দফায় বিক্ষোভ চলে। ছাত্রছাত্রীদের এ ধরনের আন্দোলনের প্রেক্ষিতে ফ্যাকাল্টির তরফে বলা হয়েছে, এইসব পড়ুয়াদের যাদবপুরে পড়া উচিত ছিল। এখানে কেন এসেছে? দেশের অন্য কোনও আইআইটি তে ফি বৃদ্ধি হয়নি, তাহলে এখানে কেন বাড়াতে হল? সে প্রশ্ন তুলেছেন পড়ুয়ারা।
কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে কেন্দ্রীয় অনুদান কমে যাওয়াতেই এই ফি বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। কর্তৃপক্ষের কাছে এছাড়া অন্য কোনও উপায় ছিল না।

কিন্তু খড়গপুর আইআইটি-র মতো দেশের প্রথম সারির একটি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা নিন্দনীয়। এ বছরই দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা পেয়েছে খড়গপুর আইআইটি। সেই আইআইটি-তে কেন এ ধরনের ঘেরাও অভিযান চলবে? প্রশ্ন উঠে গিয়েছে শিক্ষামহলে।

আইআইটি-র মতো সংস্থায় বেনজির এই বিক্ষোভ অবস্থান রাজ্যের গৌরবে আঘাত। শিক্ষা প্রতিষ্ঠানের সুনামও লুণ্ঠিত হচ্ছে এই ঘটনায়। শিক্ষাবিদদের মত, এই ঘটনা অভিপ্রত নয়। দু'পক্ষের আলোচনা ও মত বিনিময়ের মাধ্যমে এই সমস্যার সমাধান করা উচিত ছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+