ইউজিসির নুন্যতম শিক্ষাগত যোগ্যতা ছাড়া কলেজের শিক্ষক নিয়োগকে চ্যালেঞ্জ করে মামলা হাইকোর্টে
ইউনিভার্সিটিগ্রান্ড কমিশন (ইউজিসি) বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নুন্যতম শিক্ষাগত যোগ্যতা ছাড়া কলেজে শিক্ষক নিয়োগকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার মামলা দায়ের করে ইউনাইটেড স্টুডেন্টস এন্ড রিসার্চ স্কলার অ্যাসোসিয়েশন। আগামী সপ্তাহে এই মামলার শুনানি সম্ভাবনা রয়েছে বিচারপতির তপব্রত চক্রবর্তীর এজলাসে।

মামলাকারী সংগঠনের আইনজীবী ফিরদৌস সামিম জানান, গতবছর ২৩ ডিসেম্বর রাজ্য উচ্চ শিক্ষা দপ্তর একটি মেমো ইস্যু করে জানিয়েছে কলেজ শিক্ষকদের বেতন বৃদ্ধি করেছে রাজ্য। এক্ষেত্রে গেস্ট টিচার, পার্টটাইম টিচার এবং চুক্তিভিত্তিক শিক্ষকদের বেতন বৃদ্ধি হবে। যাদের ইউজিসি স্বীকৃত শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র আছে তাদের বেতন বাড়বে, পাশাপাশি যাদের ইউজিসি শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র নেই তাদেরও বেতন বাড়বে। এই মেমোকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এই সংগঠন।
আইনজীবীর দাবি, 'গবেষক সংগঠনের বক্তব্য, যাদের ইউজিসি স্বীকৃত শিক্ষাগত যোগ্যতা নেই, তাদের কলেজে শিক্ষকতার ক্ষেত্রে নিয়োগ করা যায় না। নিয়মবহির্ভূতভাবে তাদের নিয়োগ করা হয়েছে এবং বেতন বাড়ানো হচ্ছে। এতে উচ্চশিক্ষার মান কমে যাচ্ছে এবং উচ্চ শিক্ষার সামগ্রিক মান ক্ষতিগ্রস্ত হচ্ছে। যা সমাজের ক্ষতি।
উল্লেখ্য, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলেজ শিক্ষকদের নিয়ে এক অনুষ্ঠানে ইউজিসি হারে বেতনের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ২০২০ সালের ১ জানুয়ারি থেকে সেটাও লাগু হওয়ার কথাও জানান। তবে কোনও রকম এরিয়ার দেবে না সরকার। ২০১৬-১৯ তিন বছর ৩ শতাংশ হারে বেতনবৃদ্ধি হবে। এককালীন এই টাকা দেওয়া হবে কলেজ শিক্ষকদের। ইউজিসি হারে বেতন দীর্ঘদিনের দাবি কলেজ শিক্ষকদের। এনিয়ে একাধিক মামলাও হয়েছে।












Click it and Unblock the Notifications