Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ধর্মতলায় মেট্রোমলের ওপরে বাজ পড়ে বিপত্তি! জামালপুরে ব্রিজ থেকে গাড়ি পড়ল নিচে

আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল রবিবার কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বজ্রপাত-সহ বৃষ্টি হবে। এদিন সকাল থেকে বিভিন্ন জেলায় বজ্রপাত-সহ বৃষ্টি হয়। বাদ যায়নি কলকাতাও। সারা রাজ্যে এদিন বিকেল পর্যন্ত বজ্রপাতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

এদিন বেলা ১২.৪৫-এর কিছু আগে ধর্মতলায় বজ্রপাত শুরু হয়। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, ১২.৪৫ নাগাদ কান ফাঁটা আওয়ার শোনা যায়। এর কিছুক্ষণের মধ্যে ওপর থেকে পাথরের টুকরো এসে নিচে রাস্তার ওপরে ছিটকে পড়ে। বজ্রপাতের জেরে মেট্রোমলের পিলারের একটি অংশ ভেঙে পড়ে বলে জানা গিয়েছে।

weather

রবিবার হলেও, এদিনও সেখানে বহু মানুষের আনাগোনা ছিল। তবে তা ছিল অন্য দিনের তুলনায় কিছুটা কম। ফুটপাতের ব্যবসায়ীরা ছাড়াও পথচলতি মানুষজনও ছিলেন। সেক্ষেত্রে পাথরের টুকরো কারও সামনে কিংবা কারও পাশে গিয়ে পড়ে বলে জানা গিয়েছে।

অন্যদিকে এদিন জামালপুরে দমকা হাওয়ার দাপটে ব্রিজ থেকে গাড়ি নিচে গিয়ে পড়ে। হুগলির তারকেশ্বর, উত্তর ২৪ পরগনার গাঁইঘাটা এবং বর্ধমানের মেমারিতে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। মেমারি থানার পাল্লা দুই নম্বর ক্যাম্প এলাকায় বছর ৫১-র ভীম করের মৃত্যু হয়েছে বজ্রপাতে। তিনি সেই সময় মাঠে গরু আনতে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। ভীম করকে পরে বর্ধমান মেডিক্যালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

এদিন সকাল থেকে বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া, নদিয়ার বিভিন্ন জায়গায় বজ্রপাত-সহ দমকা হাওয়া বয়ে যায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+