Puri Weekly Special Express: মেদিনীপুর বাঁকুড়া এবং আসানসোল হয়ে ছুটবে পুরী এক্সপ্রস! রইল টাইমটেবিল
Puri Weekly Special Express: জগন্নাথ দর্শনে যাওয়ার ইচ্ছা। কিন্তু সমস্ত ট্রেনেই লম্বা ওয়েটিং লিস্ট। টিকিট পেতে একেবারে হিমশিম অবস্থা। চিন্তার কোনও কারণ নেই। ট্রেন যাত্রীদের জন্য স্বস্তির খবর। ওডিশা যেতে বিশেষ ট্রেন চালাবে রেল। যা বিহার থেকে চালানো হলেও একটা বড় অংশ বাংলার উপর দিয়েই চলবে বলে জানা যাচ্ছে।
ইতিমধ্যে রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আর সেই অনুযায়ী, স্পেশাল ট্রেনটি কিউল-জাসিডিহ রেলওয়ে সেকশন থেকে চালানো হবে এবং পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডের মতো রাজ্য হয়ে স্পেশাল ট্রেনটি পুরী (Puri Weekly Special Express) পৌঁছবে বলে জানা যাচ্ছে। এতে অনেকটাই বিহার এবং বাংলার মানুষের উপকৃত হবে বলে মনে করা হচ্ছে।

- Puri Weekly Special Express: পাটনা থেকে পুরী পর্যন্ত চলবে স্পেশাল ট্রেন
নিউজ ১৮ এর খবর অনুযায়ী, আসানসোল রেলওয়ে বিভাগের আধিকারিক বিপ্লব বাউরি জানিয়েছেন, যাত্রীদের সুবিধার্থে রেলওয়ে বিশেষ ট্রেন (Puri Weekly Special Express) চালানো হচ্ছে। ট্রেন নম্বর 08439 পুরী পাটনা এবং গাড়ি সংখ্যা -08340 পাটনা-পুরী স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। আগামী ২৯ মার্চ পর্যন্ত স্পেশাল এই ট্রেন চালানো হবে। ওই আধিকারিক এই প্রসঙ্গে আরও জানিয়েছেন, ট্রেন নম্বর 08439 পুরী-পাটনা সাপ্তাহিক ট্রেনটি ৮ মার্চ থেকে আগামী ২৮ মার্চ পর্যন্ত চলবে৷ অন্যদিকে গাড়ি সংখ্যা-08440 পাটনা-পুরী সাপ্তাহিক স্পেশাল আগামী ২৯ মার্চ পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে। সাপ্তাহিক ট্রেনগুলি শশনিবার এবং রবিবার চালানো হবে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
- Puri Weekly Special Express: রুট এবং টাইমিং
ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ট্রেন সংখ্যা-08439 পুরী-পাটনা স্পেশাল (Puri Weekly Special Express) সপ্তাহে প্রত্যেক শনিবার দুপুর 2:55 মিনিটে পুরী স্টেশন থেকে রওনা হবেন। এরপর বিকেল 4:10 নাগাদ ট্রেনটি ভুবনেশ্বর পৌঁছবে। এরপর এই ট্রেনটি কটক, বালাসোর, মেদিনীপুর, বাঁকুড়া হয়ে রাত ২ টো নাগাদ আসানসোল পৌঁছবে। এরপর 3:58 মিনিটে জেসিডিহ, সকাল 6:20 মিনিটে ঝাঝা, 7:08 মিনিটে কিওল, 7:35 মিনিটে মৌকামা এবং ৯ টা ২৫ মিনিটে পাটনা পৌঁছে দেবে যাত্রীদের।
একই ভাবে ট্রেন নম্বর 08440 পাটনা-পুরী বিশেষ ট্রেন সপ্তাহের প্রতি রবিবার ছাড়বে। সেই মতো দুপুর ১:৩০ টায় পাটনা স্টেশন থেকে ছাড়বে এবং কিউল ৪:১০ টায়, ঝাঝা ৫:২০ টায়, জাসিডিহ ৬:০০ টায়, আসানসোল ১০:০০ টায়, ভুবনেশ্বর থেকে পরের দিন সকাল ৮:০৫ টায় এবং পুরীতে ৯:৪৫ টায় পৌঁছাবে। এই বিষয়ে রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিন।












Click it and Unblock the Notifications