ফের একবার পার্থকে তলব সিবিআইয়ের, পাঁচ ঘন্টারও বেশি সময় ধরে জেরা শিক্ষা প্রতিমন্ত্রীকে
ফের একবার পার্থ চট্টোপাধ্যায়কে তলব করল সিবিআই। বেশ কয়েকটি প্রশ্নের উত্তর পেতে চান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর এরপরেই ফের একবার প্রাক্তন শিক্ষামন্ত্রীকে তলব করা হল সিবিআইয়ের তরফে। আগামী সপ্তাহে তাঁকে হাজিরা দেওয়ার কথা
ফের একবার পার্থ চট্টোপাধ্যায়কে তলব করল সিবিআই। বেশ কয়েকটি প্রশ্নের উত্তর পেতে চান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর এরপরেই ফের একবার প্রাক্তন শিক্ষামন্ত্রীকে তলব করা হল সিবিআইয়ের তরফে। আগামী সপ্তাহে তাঁকে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে।
অন্যদিকে নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে ফের একবার শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে জেরা করছেন তদন্তকারীরা। প্রায় পাঁচ ঘন্টা কেটে গিয়েছে জেরা চলছে বলে খবর। যা নিয়ে চরম অস্বস্তিতে রাজ্য প্রশাসন।

ইতিমধ্যে জেরা করেছে সিবিআই
ইতিমধ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করেছে সিবিআই। বুধবার সাড়ে তিন ঘন্টা জেরা করা হয়েছে। একাধিক বিষয়কে সামনে রেখে জেরা করা হয় বিধায়ককে। কিন্তু তাঁর বয়ানে বেশ কিছু অসঙ্গতি পান তদন্তকারীরা। উপদেষ্টা কমিটির সদস্যদের বয়ানের সঙ্গে অনেকে ক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায়ের কথার মিল পাচ্ছেন না সিবিআই আধিকারিকরা। উপদেষ্টা কমিটির সদস্যদের উপর তাহলে তাদের নিয়ন্ত্রণ ছিল? এমন বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে চান তদন্তকারীরা। সেই কারণেই ফের রাজ্যের মন্ত্রীকে তলব বলে সিবিআই সূত্রে খবর।

বৈঠকে তদন্তকারীরা
হাই-প্রোফাইল মামলা। হাইকোর্টের নির্দেশে এই তদন্ত চলছে। রাজ্যের বড় প্রভাবশালীরা এই ঘটনায় জড়িত। এই অবস্থায় উচ্চ পর্যায়ের বৈঠক সিবিআইতে। দিল্লি থেকেও একাধিক আধিকারিক এসেছেন বলে জানা যাচ্ছে। আর এরপরেই উচ্চ পর্যায়ের একটি বৈঠক হয় বলে জানা গিয়েছে। মূলত তদন্ত প্রক্রিয়া কোন পথে এগোবে তা নিয়েই আলোচনা হয় এই বৈঠকে। সিবিআই ভূমিকা কি হবে সেই সমস্ত বিষয় নিয়েই আলোচনা হয় বলে খবর।

পরেশ অধিকারীকে জেরা সিবিআই
বৃহস্পতিবারের পর আজ শুক্রবার ফের জেরা শিক্ষা প্রতিমন্ত্রীকে। বৃহস্পতিবার বিকেলে সিবিআই দফতরে যান পরেশ অধিকারী। কিন্তু সময়ের অভাবে বেশ কিছু জায়গাতে প্রশ্নের উত্তর জানা বাকি থেকে গিয়েছে তদন্তকারীদের। ফলে আজ শুক্রবার ফের তাঁকে জেরা করা হচ্ছে। প্রায় পাঁচ ঘন্টা'রও বেশি সময় পেরিয়ে গিয়েছে জেরা চলছে রাজ্যেরমন্ত্রীর। কাকে কখন ফোন করে যোগদান সহ একাধিক বিষয়কে সামনে রেখে চলছে জেরা। প্রয়োজনে তাঁর মেয়ে অঙ্ককিতাকেও জেরা করা ভাবনা সিবিআইয়ের।

পার্থ-পরেশের বক্তব্য মিলিয়ে দেখা হবে-
নিয়োগ সংক্রান্ত বড়সড় দুর্নীতি বলেই মনে করছে সিবিআই। ইতিমধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করা হয়েছে। ফের একবার তলব করা হবে। ইতিমধ্যে পরেশ অধিকারীকেও জেরা করছেন তদন্তকারীরা। সেখানে দাঁড়িয়ে দুপক্ষের বক্তব্য মিলিয়ে দেখবেন তদন্তকারীরা। এমনটাই সিবিআই সূত্রে খবর।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications