বাংলাকে ভাঙার চেষ্টায় বিজেপি! অমিত শাহকে পাল্টা আক্রমণ পার্থ চট্টোপাধ্যায়ের

বাংলাকে ভাঙার চেষ্টায় বিজেপি! অমিত শাহকে পাল্টা আক্রমণ পার্থ চট্টোপাধ্যায়ের

সোনার বাংলা তৈরির নামে বাংলাকে ভাঙার চেষ্টা করছে বিজেপি। তৃণমূল ভবনে এদিনের সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ করলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। রাজ্যের শিক্ষামন্ত্রীর দাবি ঘূর্ণিঝড় আম্ফান আর করোনার ধাক্কা সামলাতে লড়াই চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 ভার্চুয়াল সভায় অমিত শাহের ডাক

ভার্চুয়াল সভায় অমিত শাহের ডাক

৯ জুন ভার্চুয়াল সভায় অমিত শাহ সোনার বাংলা গড়ার ডাক দিয়েছিলেন। তিনি বলেছিলেন, পশ্চিমবঙ্গে বিজেপি শুধু সংগঠন তৈরি করতে আসেনি। সোনার বাংলা গড়তে চায় বিজেপি। সেই ভার্চুয়াল সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উৎখাত করার ডাকও দেন।

অমিত শাহকে পাল্টা পার্থ

অমিত শাহকে পাল্টা পার্থ

এদিন তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন থেকে অমিত শাহকে পাল্টা আক্রমণ করেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন. যিনি সোনার বাংলা গড়ার ডাক দিচ্ছেন, তাঁর সামনেই বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল। সেই দলের এক নেতা বলেন, বিদ্যাসাগর সহজ পাঠ লিখেছিলেন। পার্থ চট্টোপাধ্যায়ের অভিযোগ, সোনার বাংলা গড়ার ডাক দিয়ে বিজেপির বাংলার সংস্কৃতিকে ভাঙতে চাইছে। তাঁর প্রশ্ন সোনার বাংলা কি বিদ্যাসাগরের মূর্তি ভাঙা দিয়ে শুরু হবে। সংস্কৃতি নিয়ে তৃণমূল বিজেপির সঙ্গে কথা বলতে চায় না, মন্তব্য করেছেন পার্থ।

রাস্তায় নেমে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর

রাস্তায় নেমে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর

পার্থ চট্টোপাধ্যায় এদিন জানিয়েছেন, রাজ্যের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ মানুষকে বাঁচানো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে মানুষকে সবরকমের সাহায্য করছেন। তাঁর দাবি মমতা বন্দ্যোপাধ্যায় অসাধ্য সাধন করছেন। এই সময় রাজনীতি না করে মানুষের পাশে দাঁড়ানো উচিত বলেও মন্তব্য করেন তিনি।

বিভ্রান্ত করছে বিজেপি

বিভ্রান্ত করছে বিজেপি

পার্থ চট্টোপাধ্যায়ের অভিযোগ, বিজেপি শুধু মানুষকে ভাঁওতাই দিচ্ছে না, মানুষকে বিভ্রান্তও করছে। এর আগে তারা প্রতিশ্রুতি দিলেও তা পালন করেনি বলে অভিযোগ করেছেন তিনি।

মমতাকে মহম্মদ বিন তুঘলক এর সঙ্গে তুলনা সৌমেনের

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+