আট ঘন্টা জেরা শেষে সিবিআই দফতর থেকে পার্থ চট্টোপাধ্যায় বেরতেই বৈঠকে সিবিআই
শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে একেবারে ম্যারাথন জেরা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আজ বুধবার ফের একবার তাঁকে তলব করা হয় সিবিআইয়ের তরফে। সেই মতো নির্ধারিত সময়েই নিজাম প্যালেসে পৌঁছে যান রাজ্যের মন্ত্রী। আর এর
শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে একেবারে ম্যারাথন জেরা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আজ বুধবার ফের একবার তাঁকে তলব করা হয় সিবিআইয়ের তরফে। সেই মতো নির্ধারিত সময়েই নিজাম প্যালেসে পৌঁছে যান রাজ্যের মন্ত্রী। আর এরপর থেকে প্রায় আট ঘন্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করলেন সিবিআইয়ের তদন্তকারীরা।

দুই দফায় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জেরা করেন তাঁরা। জেরা করেন সিবিআইয়ের উচ্চপদস্থ আধিকারিকরাও।
এদিন প্রায় একাধিক বিষয়কে সামনে রেখে পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করেন সিবিআই আধিকারিকরা। বিশেষ করে গতবারই পার্থবাবু জানিয়েছিলেন, নিয়োগ দুর্নীতি নিয়ে তাঁর কিছুই জানা নেই। এমনকি এসএসসি'তে উপদেষ্টা কমিটি তৈরি করা হয়েছিল ঠিকই। কিন্তু সেই কমিটির ওপর তাঁর নিয়ন্ত্রণ ছিল না বলে জানিয়েছিলেন তিনি। সে বিষয়ে নতুন করে পার্থবাবুকে জেরা করা হয়েছে বলে খবর। এছাড়াও পরেশ অধিকারীর মেয়ে কীভাবে চাকরি পেলেন তা নিয়েও সিবিআই আধিকারিকরা তথ্য জানার চেষ্টা করেন বলে জানা যাচ্ছে।
তবে নিয়োগ নিয়ে যে দুর্নীতির তদন্ত হচ্ছে তা পাহাড় প্রমাণ বলেই মনে করছে সিবিআই। আর এই দুর্নীতির তৎকালীন শিক্ষামন্ত্রী হিসেবে দায় এড়াতে পারেন কি? এমন প্রশ্নও নাকি সিবিআই আধিকারিকরা প্রশ্ন করেন বলে জানা যাচ্ছে। তবে এদিন আট ঘন্টা জেরা করে সিবিআই। তবে গত বুধবার প্রায় সাড়ে তিন ঘন্টা জেরা করা হয়। তবে এদিন লিখিত বয়ান নেওয়া হয় বলে সিবিআই সূত্রে জানা যাচ্ছে। তবে এদিন আট ঘন্টা জেরা করা হয় দুদফায়। শেষ এক ঘন্টায় সিবিআই উচ্চ পদস্থ আধিকারিকরা পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে একাধিক ইস্যুতে কথা বলেন বলে জানা যাচ্ছে।
যদিও দীর্ঘ জেরা শেষে পার্থ চট্টোপাধ্যায় সিবিআই দফতর ছেড়ে বেরিয়ে আসলেও এখনও বের হননি সিবিআই আধিকারিকরা। রয়েছেন উচ্চপদস্থ আধিকারিকরা। জানা যাচ্ছে, জেরা শেষে একটি উচ্চপর্যায়ের বৈঠকে বসেছেন তদন্তকারীরা। যেখানে মন্ত্রীর দেওয়া বয়ান খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। তবে এখনও বেশ কিছু প্রশ্নের উত্তর তদন্তকারীরা পাচ্ছেন না বলেই খবর। ফলে নতুন করে কি ফের একবার প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ডাকা হবে? তা নিয়েও আলোচনা করা হচ্ছে বলে জানা যাচ্ছে।
বলে রাখা প্রয়োজন, শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে একের পর এক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর সেই মামলায় ইতিমধ্যে বেশ কয়েকটি এফআইআর করা হয়েছে। আর সেই মতো তদন্তও চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। আর সেই মামলাতেই তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জেরা সিবিআইয়ের। তবে এদিন জেরা শেষে ফের একবার নিজের বেহালার পার্টি অফিসে পৌঁছে যান পার্থ চট্টপাধ্যয়া।












Click it and Unblock the Notifications