'দিদিকে বলো'র পাল্টা 'দাদা দিলীপ ঘোষই বাংলার সমস্যা'! কটাক্ষ পার্থর

বাংলার মাটিতে তৃণমূলকে মাত দিতে এবার কোমর বেঁধে নামছে গেরুয়া শিবির। বিজেপির তরফে কয়েকদিন আগেই ঘোষণা করা হয়েছে,' চা চক্রে দিলীপ দা' অনুষ্ঠানের কথা।

বাংলার মাটিতে তৃণমূলকে মাত দিতে এবার কোমর বেঁধে নামছে গেরুয়া শিবির। বিজেপির তরফে কয়েকদিন আগেই ঘোষণা করা হয়েছে,' চা চক্রে দিলীপ দা' অনুষ্ঠানের কথা। আর বিজেপির সেই অনুষ্ঠান নিয়েই কটাক্ষ করতে ছাড়লেন না তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপধ্যায়। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি ফের একবার গেরুয়া শিবিরের উদ্দেশে খোঁচা দিতে ছাড়েননি।

তৃণমূল মহাসচিবের বাক্য-বাণ

তৃণমূল মহাসচিবের বাক্য-বাণ

পার্থ চট্টোপাধ্যায় বিজেপির এই কর্মসূচি প্রসঙ্গে বলেন, দিলীপ ঘোষের আর 'দাদাকে বলো' করলেও কোনও লাভ হবে না। বিজেপির 'দাদাকে বলো' হিসাবে যাঁর নাম সামনে আসছে সেই দিলীপ ঘোষ নিজেই বাংলার সমস্যা বলে দাবি করেন পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূলের মহাসচিব বলেন, 'ওনাকে সমস্যার কথা বলে কী হবে?' পার্থ চট্টোপাধ্যায় প্রশ্ন তোলেন আদৌ কি দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গের সম্পর্কে কিছু জানেন?

পার্থ চট্টোপাধ্যায়ের কটাক্ষ

পার্থ চট্টোপাধ্যায়ের কটাক্ষ

এদিন পার্থ চট্টোপাধ্যায় বিজেপিকে রাজনৈতিক নয় 'ধর্মীয়' দল বলে কটাক্ষ করেন। পার্থ চট্টোপাধ্যায় এদিন দিলীপ ঘোষকে নিশানায় রেখে বলেন, 'আগে তো কিছু করে দেখান , তারপর তো মানুষ দাদা বলবে।'

বিজেপির কর্মসূচি

বিজেপির কর্মসূচি

তৃণমূলের 'দিদিকে বলো' কর্মসূচির পাল্টা হিসাবে বিজেপি আনতে চলেছে ' চা চক্রে দিলীপ দা'। অনেকে এই কর্মসূচিকে 'দাদাকে বলো' বলেও আখ্যা দিয়েছেন। এই আসরে সাধারণ মানুষের সুখ দুঃখের কথা শোনবার পালা দিলীপ ঘোষের। আর সেই কর্মসূচিকেই কটাক্ষ করেন তৃণমূল মহাসচিব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+