মন্ত্রী হওয়া অপরাধ! জীবদ্দশায় এই মামলার রায় দেখা যাবে? আদালতে প্রশ্ন পার্থের

SSC Scam: Education Scam: জীবদ্দশায় এই মামলার রায় কি দেখে যেতে পারব? আদালতে আক্ষেপ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। শুধু তাই নয়, মন্ত্রী হওয়া কি অপরাধ? আদালতে জোরাল সওয়াল তাঁর। গত শুনানিতে আদালতের কাছে পাঁচ মিনিটের জন্যে সময় চেয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়।

সেই মতো আজ বৃহস্পতিবার আদালত তাঁকে বলতে দেয়। আর সেই পাঁচ মিনিটে নিজের হয়ে সওয়াল করলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তবে এদিন আদালতে ঢোকার আগে বিরোধীদের নজিরবিহীন আক্রমণ শানিয়েছেন তিনি। সুজন, শুভেন্দু সহ একাধিক ব্যক্তির নাম পার্থের মুখে।

সত্য একদিন সামনে আসবে

সত্য একদিন সামনে আসবে

আর এরপরেই আদালতে পার্থ চট্টোপাধ্যায় বলেন, গত আটমাস অন্ধকারে রয়েছি। আমার বিষয়ে অনেক কিছু বলা হচ্ছে। তবে যাই বলা হোক না কেন সত্য একদিন সামনে আসবে বলেই এদিন মন্তব্য করেন বহিষ্কৃত তৃণমূল নেতা। তবে আদালত থেকে বের হওয়ার সময়ে তিনি দলের সঙ্গেই আছেন বলেই জানিয়েছেন। তবে আদালতের কক্ষে পার্থবাবু আরও বলেন, আমি রামকৃষ্ণ মিশনে পড়াশুনা করেছি। খারাপ-ভালো কোনও টাই বলা যাবে না। তবে পরে ব্রিটিশ কাউন্সিল থেকে পাশ করে কেন্দ্রীয় সংস্থায় কাজ করার কথা জানিয়েছেন তিনি। তবে মন্ত্রী হওয়া কি অপরাধ? সেই প্রশ্ন এদিন তোলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।

নিয়োগ কর্তা ছিলাম না

নিয়োগ কর্তা ছিলাম না

শুধু তাই নয়, আমি দায়িত্ব নিয়ে মন্ত্রিত্ব পালন করেছিল বলেও মন্তব্য করেন পার্থ চট্টোপাধ্যায়। তবে তিনি কখনই নিয়োগ কর্তা ছিলেন না বলে জানিয়েছেন। পার্থবাবুর কথা মতো, আমি বোর্ড পরিচালক নই। বোর্ডের মাথায় ছিলাম। নিয়োগ তো বোর্ড করে। কার্যত আধিকারিকদের দিকেই বিষয়টি কার্যত বিষয়টি এদিন ঠেলে দিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। অন্যদিকে তিনি জানান, আমাকে কেউ কখনও অসৎ বলতে পারেনি। কিন্তু এখনও তা শুনতে হচ্ছে।

জীবদ্দশায় এই বিচার দেখে যেতে পারব?

জীবদ্দশায় এই বিচার দেখে যেতে পারব?

তবে আট মাসের অনেক কিছুর প্রাইমা ফেসি থাকে। আর তা আইনের ছাত্র হিসাবে তিনি বলছেন বলে জানান বেহালার পূর্বের এই বিধায়ক। শুধু তাই নয়, বিনা বিচারে আট মাস কীভাবে থাকব? কোথাও পালাব না? এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে নিজের পরিবারের কথা তুলে ধরেন একদা মমতা ঘনিষ্ঠ এই নেতা। আর তা বলতে গিয়েই তাঁর আক্ষেপ, জীবদ্দশায় এই বিচার দেখে যেতে পারব কি না জানি না। ফলে স্যার আপনিই ভরসা বলে এদিন আদালতে বক্তব্য রাখেন পার্থ চট্টোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+