পূর্নবয়স্ক প্যাঙ্গোলিন উদ্ধার হল আলিপুরদুয়ারে

পূর্নবয়স্ক প্যাঙ্গোলিন উদ্ধার হল আলিপুরদুয়ারে

আলিপুরদুয়ারের পশ্চিম খয়েরবাড়ি এলাকা থেকে একটি পূর্নবয়স্ক প্যাঙ্গোলিন উদ্ধার করল বন দফতর।

পূর্নবয়স্ক প্যাঙ্গোলিন উদ্ধার হল আলিপুরদুয়ারে

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে খয়েরবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এলাকার একটি কালভার্টের পাশে থাকা প্যাঙ্গোলিনটি দেখতে পান গ্রামবাসীরা। তাঁরা সেটিকে উদ্ধার করেন ওবং বন দফতরে খবর দেন ।

বুধবার সকালে জলদাপাড়ার মাদারিহাট রেঞ্জের বনকর্মীরা প্যাঙ্গোলিনটিকে উদ্ধার করে নিয়ে যায়। প্রাণীটিকে ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে জলদাপাড়া বন দফতর কতৃপক্ষ। কীভাবে লোকালয়ে বেরিয়ে এল প্রাণীটি, তা খতিয়ে দেখা হচ্ছে। এর পিছনে চোরা কারবারিদের হাত আছে কিনা, তাও তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে এলাকার কেউ জড়িয়ে আছে কিনা, তাও খতিয়ে দেখছেন বন দফতরের কর্মীরা। স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+