Panchayat Election Results 2023: শান্তনু ঠাকুরের বুথে জয় টিএমসির! মতুয়া ভোট ধরে রাখতে পারল বিজেপি?

Panchayat Election Results 2023: নবজোয়ার কর্মসূচিতে মতুয়া ঠাকুরবাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফর নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। পঞ্চায়েত নির্বাচনেও শাসক ও বিরোধীদের নজর ছিল মতুয়া ভোটব্যাঙ্কের দিকে।

যদিও ভোটের ফলাফল স্পষ্ট হতে দেখা যাচ্ছে, অস্বস্তি বাড়ল বিজেপিরই। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের নেতৃত্বেই অভিষেককে বাধার মুখে পড়তে হয়েছিল। সেই শান্তনুর বুথেই জিততে পারল না বিজেপি!

Panchayat Election Results 2023: শান্তনু ঠাকুরের বুথে হারল বিজেপি

গাইঘাটা ইছাপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ৪২ নম্বর বুথের ভোটার শান্তনু ও গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর। এই বুথে তৃণমূল কংগ্রেস প্রার্থী রীতা মণ্ডল হারিয়ে দিয়েছেন বিজেপির শ্রেষ্ঠা মৃধাকে। শান্তনু ঠাকুরের দাবি, গণনায় কারচুপি ছিল। প্রশাসন তৃণমূলের ক্যাডারদের গণনা কেন্দ্রে ঢুকিয়েছে। মতুয়াদের সমর্থন বিজেপির সঙ্গেই আছে।

পঞ্চায়েত ভোটের রায় বাস্তব পরিস্থিতির প্রতিফলন নয় বলেই দাবি বিজেপির। বিজেপি বনগাঁ সাংগঠনিক জেলা সম্পাদক দেবদাস মণ্ডল বলেন, রাতের অন্ধকারে জাল ব্যালট ছাপিয়ে জোর করে বিজেপিকে হারানো হয়েছে। ব্যালট বাক্স থেকে বিজেপির পক্ষে ভোট পড়া ব্যালটগুলি শৌচাগারের পাশে ফেলে রাখা হয়েছিল।

যদিও এর পাল্টা তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বলেছেন, নাগরিকত্ব নিয়ে বিজেপির ভাঁওতা মানুষ বুঝে গিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হরিচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো দিতে দেননি শান্তনু। অপমান করেছিলেন। সেই নোংরামো মতুয়ারা মেনে নিতে পারেননি।

Panchayat Election Results 2023: শান্তনু ঠাকুরের বুথে হারল বিজেপি

পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, রাণাঘাটে মতুয়া গড় ধরে রাখতে সফল হয়েছে বিজেপি। তবে কল্যাণী ও বনগাঁয় বিধানসভা ভোটের নিরিখে বেশ খারাপ ফলই হয়েছে তাদের। বনগাঁ মহকুমায় গত বিধানসভায় যেভাবে দাপট দেখিয়েছিল বিজেপি, সেখানে এবার অনেকটাই পিছিয়ে গিয়েছে গেরুয়া শিবির।

বনগাঁ মহকুমার বাগদায় বহু মতুয়া সমাজের মানুষ থাকেন। সেখানে পিছিয়ে পড়েছে বিজেপি। কল্যাণী ব্লকের চাঁদুড়িয়া ২, সগুনার সুভাষনগর, কাঁচরাপাড়া পঞ্চায়েতের মতুয়া অধ্যুষিত কয়েকটি এলাকায় বিপুল জনসমর্থন পেয়েছে রাজ্যের শাসক দল। হরিণঘাটা ব্লকের কাষ্ঠভাঙা ১ ও মোল্লাবেড়িয়ায় বিজেপি কয়েকটি আসন জিতেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কাজে লাগিয়ে।

Panchayat Election Results 2023: শান্তনু ঠাকুরের বুথে হারল বিজেপি

নদিয়ার রাণাঘাট ২ নং ব্লকের দেবগ্রাম, বহিরগাছি, হিজুলি ২, কামালপুর পঞ্চায়েত জিতেছে বিজেপি। দত্তপুলিয়া ত্রিশঙ্কু, বিজেপি বোর্ড গড়ে ফেলতে পারে। বিজেপি নেতৃত্বের দাবি, মতুয়ারা যে তাঁদের সঙ্গেই রয়েছেন ভোটের নামের প্রহসন হলেও তার মাধ্যমেও তা বুঝিয়ে দিয়েছে মতুয়া সমাজ। লোকসভা ভোটে তা আবারও দেখা যাবে। যদিও সাংগঠনিক ত্রুটিগুলি মেটানোও চ্যালেঞ্জ বিজেপির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+