Panchayat Election 2023: ভোট নিয়ন্ত্রিত হচ্ছে নবান্নের ১৪ তলা থেকে, ইস্তেহার প্রকাশে বিস্ফোরক শুভেন্দু
পঞ্চায়েত নির্বাচনের ইস্তেহার প্রকাশ করতে দিয়ে একেবারে শাসক দলকে তুলোধনা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানিয়ে বলেছেন, ভোট প্রক্রিয়া নিয়ন্ত্রিত হচ্ছে নবান্নের ১৪ তলা থেকে।
পঞ্চায়েত ভোটের নামে প্রহসন হতে চলেছে রাজ্যে। এরকম ভোট কখনও দেখেনি রাজ্যে। কোথাও কেউ মনোনয়ন দিতে পারছেন না। মনোনয়ন প্রত্যাহারের জন্য ভয় দেখাচ্ছে পুলিশ। প্রসঙ্গত উল্লেখ্য বিজেপি প্রার্থীকে মারধর করছেন ওসি এমন ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই রেশ ধরেই এই মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী।

নির্বাচন কমিশনকেও তীব্র আক্রমণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুেন্দু অধিকারী। তিনি কটাক্ষ করে বলেছেন
নির্বাচন কমিশন শাসক দলের শাখা সংগঠনে পরিণত হয়েছে। প্রথম থেকেই রাজ্য নির্বাচন কমিশনার শুভেন্দু অধিকারীর নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছিলেন শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেছিলেন অনেক যোগ্য ব্যক্তি ছিলেন কিন্তু রাজ্যপাল কারোর পরামর্শ না নিয়েই রাজীব কমিশনারকে রাজ্য নির্বাচন কমিশনার পদে নিয়োগ করেন।
তিনি রাজ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন। শুভেন্দু অধিকারী আগেও অভিযোগ করেছিলেন রাজ্য নির্বাচন কমিশনার শাসক দলের হয়ে কাজ করছে। সেকারণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনে আপত্তি জানিয়েছিল। কমিশন কেন্দ্রীয় বািহনীর বিরোধিতায় সুপ্রিম কোর্টে যাওয়ার আগেই ক্যাভিয়েট দাখিল করেছিলেন শুভেন্দু অধিকারী।
রাজ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়ার পাশাপাশি প্রাক্তন রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডের প্রশংসা করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন মীরা পাণ্ডে বুঝেছিলেন যে ভোট লুঠ হতে পারে। সেকারণেই তিনি আগে থেকে কেন্দ্রীয় বাহিনী চেয়েছিলেন। কিন্তু এবারে একেবারে উল্টো ঘটনা ঘটেছে। এবার রাজ্য নির্বাচন কমিশনার কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো একেবারেই বিরুদ্ধে ছিলেন। কেন্দ্রীয় বািহনীর প্রয়োজন নেই জানিয়ে সোজা সুপ্রিম কোর্টে গিয়েছিলেন রাজ্য নির্বাচন কমিশন।
শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন রাজ্যে বিজেপি থেকে নির্দল সকলেই আক্রান্ত। যাঁরা গণতন্ত্রের কথা বলেন তাঁরা দক্ষিণ ২৪ পরগনায় অর্ধেকের বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছেন। পুলিশকে ভয় দেখাতে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।












Click it and Unblock the Notifications