Panchayat Election 2023: চন্দ্রিমা-দেবী সম্পর্ক নিয়ে মুখ খুলব? 'দত্তক পুত্র' কটাক্ষের পাল্টা শুভেন্দুর
Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচন ৮ জুলাই। তার আগে প্রচারে ঝড় তুলেছে রাজনৈতিক দল। এরই মধ্যে নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ব্যক্তিগত আক্রমণ করেছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য।
রাজ্যের মন্ত্রী চন্দ্রিমাকে আজ পাল্টা বিঁধলেন শুভেন্দু। নন্দীগ্রামে সভা সেরে তিনি এদিন দাবি করেন, মুখ খুললে চন্দ্রিমা ভট্টাচার্য আর ঘর থেকে বেরোতেই পারবেন না।

শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছিলেন, এলওপি, লপ, লিডার অব দ্য অপোজিশনের বাবা ছিলেন প্রাক্তন রাজ্যপাল। দত্তক নিয়েছিলেন। এখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁকে দত্তক নিয়েছেন। সেই বাবা এসে বলেছেন, লোকসভা ভোটে ৪২টা আসনের ৩৫টি চাই। তাতেই নাকি এখানে সরকার পড়ে যাবে।
এখানেই না থেমে চন্দ্রিমা আরও বলেন, দত্তক নেওয়া ছেলে বাবার চেয়ে আরেক ধাপ এগিয়ে বলেছেন ৩৬টা আসনে জিততে হবে। তারপর তিন মাসের মধ্যেই সরকার পড়ে যাবে। কত বড় জ্যোতিষী! নন্দীগ্রামে যারা সন্ত্রাস করেছিল তাদের সঙ্গেই শুভেন্দু অধিকারী হাত মিলিয়ে তৃণমূলকে হারানোর চেষ্টা করছে বলেও দাবি করেন চন্দ্রিমা।

স্বাধীনতা সংগ্রামে অবিভক্ত মেদিনীপুরের অবদানের কথা মনে করিয়ে চন্দ্রিমা বলেন, সেই স্বাধীনতার পর দ্বিতীয় স্বাধীনতা দিয়েছিল নন্দীগ্রাম। ৮ জুলাই সেই নন্দীগ্রামই ভোটের বাক্সে তৃণমূলকে উজাড় করে আশীর্বাদ দেবে বলেও আশাপ্রকাশ করেন চন্দ্রিমা। যদিও তিনি এই বক্তব্য রাখেন ফাঁকা মাঠের জনসভাতেই।
নন্দীগ্রামে বিজেপির প্রতিটি সভাতেই ভিড় লক্ষ্যণীয়। এদিনও তার ব্যতিক্রম হয়নি। শুভেন্দু অধিকারী এদিন সাংবাদিকদের বলেন, তৃণমূল দলের লোকদের চরিত্র একরকম। কলকাতা থেকে কাল একজন মহিলা মন্ত্রী এসেছিলেন। প্রত্যেক সভায় তিনি বাপ তুলে কথা বলেন। গতকাল বলেছেন, অমিত শাহ নাকি আমার দত্তক পিতা।

শুভেন্দু এরপরই বলেন, মহিলা মন্ত্রীকে সম্মান দিয়ে বলছি, তাঁকে আপনারা জিজ্ঞাসাও করতে পারেন, দেবী পালের সঙ্গে তাঁর কী সম্পর্ক? আমি মুখ খুললে তিনি ঘর থেকে বেরোতে পারবেন না। রাজ্যে পঞ্চায়েত ভোটেকে কেন্দ্র করে হিংসার ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করে শুভেন্দু বলেন, এর দায় মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজীব সিনহার।
শুভেন্দুর কথায়, কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখা হচ্ছে। জাতীয় সড়কে প্যারেড করানো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ২০০ জনের মৃত্যু হোক। নন্দীগ্রামে বোমা উদ্ধার প্রসঙ্গে শুভেন্দুর জবাব, অস্তিত্ব টিকিয়ে রাখতেই বোমা, গুলি, পুলিশ, বন্দুকে ভরসা করছে শাসক দল। জনসভার ভিড়েই বোঝা যাচ্ছে ভোটের সম্ভাব্য ফলাফল।
-
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের












Click it and Unblock the Notifications