Panchayat Election 2023:হাফ ডজনের বেশি আধিকারিকের নাম করে CBI তদন্ত দাবি! রাজীব সিনহাকে তীব্র আক্রমণ শুভেন্দুর

নন্দীগ্রামে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) প্রচার শুরু করে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি ফের একবার রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে তীব্র আক্রমণ করেন। পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনে সিবিআই তদন্ত নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন তিনি।

এদিন প্রচারে অংশ নিয়ে বিরোধী দলনেতা বলেন, রাজীব সিনহা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাজের লোকের থেকেও খারাপ। এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বাহিনী নিয়ে যে নির্দেশ দিয়েছে, তাতে সন্তোষ প্রকাশ করে শুভেন্দু অধিকারী বলেন, মামলা ওপেন রয়েছে। ধরে নেওয়া যায় এবারের পঞ্চায়েত নির্বাচন আদালতের নজরদারিতে হচ্ছে।

শুভেন্দু অধিকারী

প্রসঙ্গত এদিন কলকাতা হাইকোর্টের তরফে রাজ্য নির্বাচন কমিশনকে পঞ্চায়েত নির্বাচন নিয়ে (Panchayat Election 2023) নির্দেশ দিয়ে বলা হয়েছে ২৪ ঘন্টার মধ্যে জেলাগুলিতে কেন্দ্রীয় বাহিনী পাঠাতে হবে। এছাড়াও ২০১৩ সালের থেকে বেশি কেন্দ্রীয় বাহিনীকে নির্বাচনে কাজে লাগাতে হবে।

মনোরঞ্জন ব্যাপারী-সহ একাধিক তৃণমূল বিধায়ক পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) মুখে দলের বিরুদ্ধে যে অসন্তোষ প্রকাশ করেছেন, তা নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, তাঁরা কতদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবেন তা নিয়ে সন্দেহ রয়েছে।

শুভেন্দু অধিকারী

উলুবেড়িয়া ১ বিডিও-র বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের অমৃতা সিনহার বেঞ্চ পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) মনোনয়নপত্র বিকৃতির অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। এব্যাপারে প্রশ্ন করা হলে শুভেন্দু অধিকারী একের পর এক সরকারি আধিকারিকের নাম উল্লেখ করে তাঁদের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি করেছেন।

এদিন বিরোধী দলনেতা যেসব আধিকারিকের নাম উল্লেখ করেছেন, তাঁরা হলেন গৌতম সান্যাল, সঞ্জয় বনসাল, ডায়মন্ডহার ও পুরুলিয়ার পুলিশ সুপার, ক্যানিংয়ের বিডিও। এছাড়া তালিকায় উলুবেড়িয়া ও বড়ঞার বিডিও তো রয়েইছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+