Panchayat Election 2023: পঞ্চায়েতের প্রচারে এবার মমতাও! উত্তরবঙ্গ দিয়েই শুরু করছেন সফর

এর আগে পঞ্চায়েত নির্বাচনের প্রচার থেকে নিজেকে দূরে রেখেছেন মমতা। কিন্তু এবার তিনি পঞ্চায়েতের প্রচারে নামছেন। তৃণমূল সূপ্রিমে উত্তরবঙ্গ দিয়ে শুরু করছেন পঞ্চায়েত নির্বাচনের প্রচার। মমতা চাইছেন এবার পঞ্চায়েতে ম্যাজিক দেখিয়ে ২০২৪-এর লড়াইয়ে শামিল হতে।

রবিবারই তিনি পঞ্চায়েতের প্রচারে বেরোচ্ছেন উত্তরবঙ্গের উদ্দেশে। সোমবার থেকই প্রচারে ঝড় তুলতে চাইছেন তিনি। দক্ষিণ কোচবিহার থেকে তিনি নির্বাচনী সভা শুরু করবেন। চ্যাংড়াবান্ধা এলাকায় প্রথম সভা করবেন তিনি। তারপর উত্তরবঙ্গে একাধিক জনসভা করার কথা তাঁর।

পঞ্চায়েতের প্রচারে এবার মমতাও! উত্তরবঙ্গ দিয়েই শুরু

কোচবিহারে জনসভা করার পর তিনি জলপাইগুড়ির মালবাজারে যাবেন। সূত্রের খবর, মঙ্গলবার মালবাজার সংলগ্ন এলাকাতেও তিনি জনসভা করতে পারেন। সেই প্রস্তুতিও শুরু হয়েছে তৃণমূলের তরফে। কোচবিহারে তৃণমূল নেতৃত্বের তরফেও জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী আসবেন, জনসভা করবেন, তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

জলপাইগুড়ি, মালবাজার ছাড়াও আরও কয়েকটি জনসভা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শুধু তৃণমূল নেত্রী নন, তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জনসভা করবেন। তবে তিনি কোন জেলা থেকে জনসভা শুরু করবেন, তা এখনও স্পষ্ট নয়।

রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষামূলক ও জনকল্যাণমূলক প্রকল্প পঞ্চায়েত নির্বাচনের প্রচারের হাতিয়ার হিসেবেই মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেইসঙ্গ কেন্দ্রীয় সরকারের আর্থিক বঞ্চনাও ঢাল হিসেবে ব্যবহার করবেন তিনি।

পঞ্চায়েতের প্রচারে এবার মমতাও! উত্তরবঙ্গ দিয়েই শুরু

গ্রামাঞ্চলের ভোট আর ১০০ দিনের কাজের টাকা বন্ধকে তো তিনি ঢাল হিসেবে ব্যবহার করবেনই। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার টাকা বন্ধ করে দেওয়া এছাড়া অন্যান্য কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়ার বিষয়টিও ইস্যু করবে তৃণমূল।

৮ জুলাই এক দফায় পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা। ব্লকে ব্লকে নেতারা কীভাবে পঞ্চায়েত নির্বাচনের প্রচার চালাবেন তারও দিগনির্দেশিকা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত দু-দিনের কর্মসূচি চূড়ান্ত হয়েছে। তবে সূত্রের খবর লাগাতার কর্মসূচি চালিয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+