Panchayat Election 2023: ২৫ হাজার ভোটারের নিরাপত্তায় ১ জওয়ান, ২২ কোম্পানিতে কীভাবে শান্তিপূর্ণ হবে ভোট?
মাত্র ২২ কোম্পানি কেন্দ্রীয় বািহনীর রিকুইজিশন পাঠিয়েছে নির্বাচন কমিশন। ২২ কোম্পানি অর্থাৎ ২২০০ জন জওয়ান। যেখানে ভোটার সংখ্যা সাড়ে ৫ কোটিরও বেশি। সেখানে ২২ কোম্পানি জওয়ান দিয়ে কি শান্তিপূর্ণ এবং সুষ্ঠু নির্বাচন সম্ভব?
ইতিমধ্যেই এই নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে নির্বাচন কমিশন এখনও কেন্দ্রীয় বাহিনী বাড়ানোর বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি। ২০১৩ সালে তৎকালীন রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে ৮২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে ৫ দফায় ভোট করিয়েছিলেন। সেখানে এবার এক দফায় ভোট আর ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথা বলছে নির্বাচন কমিশন।

সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার পর গতকাল কেন্দ্রের কাছে কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। জেলা প্রতি ১ কোম্পানি। অর্থাৎ ২২ কোম্পানি কেন্দ্রীয় বািহনী চেয়ে পাঠানো হয়েছে। ১ কোম্পানিতে থাকে ৯০ জন জওয়ান। বুথ বুথে কীভােব ৯০ কোম্পানি জওয়ান নিরাপত্তা দেবেন তা নিয়ে প্রশ্ন উঠেছে।
কারণ হিসেব করলে দেখা যাচ্ছে মোট ২২ জেলার জন্য ২২ কোম্পানি সেনা মানে ২২০০ জন। অর্থাৎ প্রতি ২৫ হাজার জনে একজন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। পঞ্চায়েত ভোটে রাজ্যে ভোটার সংখ্যা ৫ কোটি ৬৬ লক্ষ। তাহলে কীভাবে এতো সংখ্যক ভোটারকে মাত্র ২২০০ জন কেন্দ্রীয় বািহনী নিরাপত্তা দেবেন। ভোট শান্তিপূর্ণ করতে যে পরিমান কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন তার কোনওটাই পূরণ হচ্ছে না।
১০ বছর আগে ২০১৩ সালে রাজ্যের তৎকালীন রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে সুপ্রিম কোর্টে গিয়ে কেন্দ্রীয়
বাহিনী নিয়ে এসেছিলেন। সেবার পাঁচ দফায় পঞ্চায়েত ভোট হয়েছিল। তাতে কেন্দ্রীয় বািহনী ছিল ৮২৪ কোম্পানি। সেখানে এবার মাত্র ২২ কোম্পানি দিয়ে ভোট মেটাতে চাইছে কমিশন। তাও আবার এক দফার ভোট। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে ভোটারদের নিরাপত্তা নিয়ে।
যদিও এই বিষয়ে রাজ্য নির্বাচন কমিশন মুখে কুলুপ এঁটেছে। রাজীব সিনহা এই নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি। মনোনয়ন জমা থেকেই গোটা রাজ্যে তুমুল হিংসার ছবি ধরা পড়েছে। খুন হয়ে গিয়েছেন চারজন। চোপড়ায় গুলিবিদ্ধ আরও এক বাম কর্মীর মৃত্যু হয়েছে বুধবারে। জেলায় জেলায় মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেও অশান্তি দেখা দিয়েছে। দেগঙ্গা উত্তপ্ত হয়ে উঠেছে। তারপরেই কীভাবে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট সম্ভব তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে।












Click it and Unblock the Notifications