Panchayat Election 2023: তৃণমূলই বিজেপির এজেন্ট! বামেদের অভিযোগ মেনে নিলেন দিলীপ ঘোষ

বামেরা এতদিন ধরে বলে এসেছে বাংলার বিজেপির এজেন্ট হল তৃণমূল। সম্প্রতি তৃণমূল আবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে বিজেপির এজেন্ট বলে দাবি করছে। তৃণমূলের সেই দাবি উৎখাত করতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ বামেদের অভিযোগগেই মান্যতা দিলেন।

বামেদের অভিযোগকে মান্যতা দিয়ে দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, অধীর চৌধুরী আবার কবে বিজেপির সঙ্গে হাত মেলালেন? তৃণমূলই বিজেপির সঙ্গে হাত মেলায়। দিল্লি গিয়ে তারা হাত মেলায়। সে অর্থে তৃণমূলই বিজেপিক এজেন্ট, কংগ্রেস বা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী নন।

image of Dilip Ghosh

সোমবার মালদহের সাহাপুরে চায়ে পে চর্চায় তৃণমূলকে নিশানা করতে গিয়ে দিলীপ ঘোষ কার্যত স্বীকার করে নিয়েছেন সে কথা। তাঁর এই 'স্বীকারোক্তি' নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। সোমবার মালদহে চায়ে পে চর্চার মাধ্যমে ভোট প্রচারে নামেন তিনি। সেখানেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দিলীপ ঘোষ।

রবিবার মালদহের সুজাপুরের সভা থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে বিজেপির এজেন্ট বলে দাবি করেছিলেন। তার প্রতিক্রিয়ায় দিলীপ ঘোষ বলেন, অধীর চৌধুরী আবার কবে বিজেপির সঙ্গে হাত মেলালেন। বরং সেই কাজ তৃণমূলই করে।

দিলীপ ঘোষের ব্যাখ্যা, তৃণমূল নিজের ধান্দায় চলে। নিজেদের স্বার্থসিদ্ধির জন্য দিল্লি ছোটে। মানুষ সব বুঝে গিয়েছে। তাই মানুষ এবার পঞ্চায়েত ভোটে তার জবাব দেবে। এতদিন বামেরা যা দাবি করে আসছিলেন, সেই দাবির প্রতিই সমর্থন পাওয়া গেল দিলীপের এই কথায়।

বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে বাংলায় কে কার সঙ্গে জোট করে ভোটে লড়ছেন তা নিয়ে গভীর ধন্দ তৈরি হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে যে নীচুতলায় বিভিন্ন ক্ষেত্রে জোট হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। তবে জোট নয়, তা সমঝোতা বলাই ভালো। কারণ শীর্ষ নেতৃত্বকে অন্ধকারে রেখেই এই সমঝোতা হয়েছে।

image of Dilip Ghosh

বামেরা বারবার দাবি করে, বিজেপির সঙ্গে তৃণমূলের সেটিংয়ের কথা। মোদী-দিদি সেটিং-তত্ত্ব নিয়ে সরব হয়েছেন। এখন দিলীপ ঘোষের মুখে সেই তত্ত্ব উটে আসায়, স্বভাবতই অস্বস্তিতে বিজেপি। সম্প্রতি শুভেন্দু অধিকারী আবার দাবি করেছিলেন একমাত্র বিজেপির কোনো সেটিং নেই।

এছাড়া কংগ্রেস, সিপিএম, তৃণমূল সবার সেটিং রয়েছে। মমতা বন্যোকরপাধ্যায়ের সঙ্গে একসঙ্গে বসে বিরিয়ানি খেয়েছেন সীতারাম ইয়েচুরি। তাই বামেরা ভোট দিন বিজেপিকেই, এই দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+