মমতার 'নাগরিক' ট্যাগ হাতিয়ে মোদী বিরোধিতায় শহরজুড়ে বিক্ষোভ

সিএএ- নিয়ে মোদী বিরোধিতার পারদ চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা, হাওড়া, উত্তরবঙ্গ সহ রাজ্যের বিভিন্ন স্থানে সিএএ ও এনআরসির বিরোধিতায় তোপ দেগে পথে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্লোগান তুলেছিলেন, 'আমরা নাগরিক', 'সিএএ, এনআরসি মানছি না।' এবার সেই স্লোগানকেই হাতিয়ে মোদী বিরোধিতায় পথে নামে বাম-কংগ্রেস। যদিও কোথাও কোনও ব্যানার নেই। বার্তা সাফ, পথে নেমেছে সাধারণ জনগণ। আজ কলকাতায় মোদীর আসার দিনে এভাবেই শহর জুড়ে বিক্ষোভ প্রদর্শন করল বিরোধীরা।

সকাল থেকেই মোদী বিরোধিতায় উত্তাল শহর

সকাল থেকেই মোদী বিরোধিতায় উত্তাল শহর

আজ সকাল থেকেই মোদী বিরোধিতার আঁচ ছড়িয়ে পড়ে শহরের বিভিন্ন প্রান্তে। লেনিন সরণিতে বিক্ষোভ দেখা যা মোদীর বিরুদ্ধে। সেখানে ওঠে 'নরেন্দ্র মোদি গো ব্যাক' স্লোগান। পোড়ানো হয় নরেন্দ্র মোদীর কুশপুতুল। এছাড়া সকাল থেকেই কলেজ স্কয়্যারে বিদ্যাসাগরের মূর্তির সামনে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখায় বেশ কয়েকটি কয়েকটি ছাত্র সংগঠন।

দুর্গাপুরেও মোদী বিরোধী বিক্ষোভ

দুর্গাপুরেও মোদী বিরোধী বিক্ষোভ

দুর্গাপুরেও মোদী বিরোধী বিক্ষোভের আঁচ দেখা যায়। সেখানে নরেন্দ্র মোদীর সফর ঘিরে বিক্ষোভ প্রদর্শন করে এসইউসিআই। নাগরিকত্ব সংশোধনী আইন ও নাগরিকপঞ্জির বিরোধিতা করে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দেয় এসইউসিআই।

বিক্ষোভ ঠেকাতে ধর্মতলায় জারি হয় ১৪৪ ধারা

বিক্ষোভ ঠেকাতে ধর্মতলায় জারি হয় ১৪৪ ধারা

এরপরেই যত বেলা গড়ায় বিক্ষোভ আরও বাড়তে থাকে শহর কলকাতায়। বিক্ষোভ এড়াতে প্রধানমন্ত্রীকে জলপথে বেলুরমঠে নিয়ে যাওয়া হবে বলেও স্থির হয়। দুপুর নাগাদ প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয় ধর্মতলা চত্বরে। সেখানে জারি করা হয় ১৪৪ ধারা। মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। কংক্রিট ব্যারিকেড করে মিছিল আটকানোর চেষ্টা করার জন্যে প্রস্তুত হয় পুলিশ।

"আজাদি..." স্লেগান

বিক্ষোভ দেখা যায় ধর্মতলার অদূরে পার্ক সার্কাসেও। প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে স্লোগানে সরব পার্ক সার্কাস। "লড়কে লেঙ্গে", "হামে চাহিয়ে", "পুলিশ বুলাও", "আজাদি..." স্লেগান শোনা যায় সেখানে। মোদীর সফরের আগে হাওড়া ব্রীজে কালো পতাকা ও বেলুন ওড়ালো সিপিআইএম। তবে সেখানে দলীয় কর্মীরা কোনও দলীয় পতাকা ব্যবহার করেননি।

বিক্ষোভ চলে হাতিবাগান থেকে হাওড়া

বিক্ষোভ চলে হাতিবাগান থেকে হাওড়া

এদিকে হাতিবাগান মোড় অবরোধ করে সেখানে প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করা হয়। সেখান থেকে মিছিল করে বিবেকানন্দের বাড়ি, সেখানে সংবিধানের প্রস্তাবনা পাঠ ও সিএএ-র প্রতিলিপি পোড়ানো হয়। মোদীর কলকাতার পৌঁছানোর সময় ঘনিয়ে আসতে বিমানবন্দরের বাইরেও সমাগত হয় বিক্ষোভকারীরা। সেখানেও ওঠে "আজাদি" ও "গো ব্যাক মোদী" স্লোগান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+