বসিরহাটে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু প্রৌঢ়ার, প্রতিবাদে মহকুমা শাসকের দফতরের বাইরে ধরনা
বসিরহাট পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তাঁতি পাড়ার ঘটনা।
বসিরহাট পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তাঁতি পাড়ার ঘটনা। শনিবার সকাল দশটা নাগাদ ভ্যাবলা আমবাগান সংলগ্ন স্থানে বাড়িতে বিদ্যুৎপিষ্ট বছর চল্লিশের শংকর কর্মকার মারা যান। বাড়িতে জল ঢুকে যায় তড়িদাহত হয়ে মৃত্যু হয় প্রৌঢ়ার। ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।

দীর্ঘদিন জল নিকাশি বেহাল ফলে স্থানীয় বাসিন্দারা জল বন্দি হয়ে পড়েছে। দাবি তৃণমূল কংগ্রেসের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়াস সর্দারের। এর প্রতিবাদে ওয়ার্ডের এর বাসিন্দাদের সঙ্গে নিয়ে বসিহাটের বোর্ডঘাট মহকুমা শাসকের দপ্তরে ধরনায় কাউন্সিলর থেকে স্থানীয় বাসিন্দারা।
বসিরহাটের মহকুমা শাসকের বাংলোর সামনে ধর্নায় বসেন তাঁরা। দীর্ঘদিন ড্রেন সংস্কার হয় না। ফলে জল জমে গিয়ে বাড়িতে ঢুকে যাচ্ছে। অসুস্থ হয়ে পড়ছেন বাসিন্দারা। তারই প্রতিবাদে ধরনা অনুষ্ঠিত হয়।












Click it and Unblock the Notifications