পঞ্চায়েত নিয়ে সংঘর্ষ চলছেই! সাত সকালে এই জেলায় মৃত এক
সাত সকালে বোমাগুলির শব্দে ভয়ার্ত পূর্ব বর্ধমানের ভাতার। বোমার আঘাতে রমজান মোল্লা নামে বছর ৫৫-এর এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার পরেই এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে ভাতার থানার পুলিশ।

পঞ্চায়েত নির্বাচনে মৃত্যু মিছিল অব্যাহত। শনিবার সকালে বোমার আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে ভাতারে। জানা গিয়েছে ওই ব্যক্তি রেশন দোকান থেকে বাড়িতে ফিরছিলেন। সেই সময় তাকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে এলাকায় তৃণমূলের দুটি গোষ্ঠী রয়েছে। তাদের মধ্যে গণ্ডগোলের জেরেই এই বোমা নিয়ে হামলা। অপর একটি সূত্রের খবর তৃণমূল ও সিপিএমের সংঘর্ষ।
দিন কয়েক আগেই খবরের শিরোনামে এসেছিলে ভাতারের এক ছবি। সেখানকার একটি অংশের সিপিএম প্রার্থী ও পরিবারের সদস্যরা লাঠি-ঝাঁটা নিয়ে প্রচারে নেমেছিলেন।












Click it and Unblock the Notifications