১৫ তারিখ ফের সন্দেশখালি যাবেন শুভেন্দু অধিকারীরা, সেদিন আটকাবে না প্রশাসন?

সোমবার সন্দেশখালি যাওয়া হল না শুভেন্দু অধিকারীদের। পুলিশ সায়েন্স সিটির কাছে বিজেপি বিধায়কদের বাস আটকে দেয়। ১৫ তারিখ সন্দেশখালি যাওয়ার উদ্দেশ্যে তাঁরা ফের রওনা হবেন। এমন বক্তব্য রাখলেন রাজ্যের বিরোধী দলনেতা।

সন্দেশখালি যাওয়া ঘিরে দিনভর টানাপোড়েন চলল রাজ্য রাজনীতিতে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা সন্দেশখালি রওনা হয়েছিলেন। ৬৭ জন বিজেপি বিধায়ক বাসে করে রাজ্য বিধানসভার সামনে থেকে রওনা হন। কিন্তু তাঁদের আটকে দেওয়া হয়।

Suvendu Adhikari

সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি রয়েছে। কিন্তু প্রায় ৬০ কিলোমিটারের বেশি দূরে কেন তাঁদের আটকানো হল? সেই প্রশ্ন করেন শুভেন্দু অধিকারী। পুলিশ প্রশাসনের তরফ থেকে কোনও কথা বলা হয় না। বিজেপির তরফের আইনজীবীরাও সেখানে গিয়েছিলেন। পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা হয়। কিন্তু আধিকারিকরা রাস্তা ছাড়েননি৷

প্রায় চার ঘন্টা বেশি সময় টানাপোড়েন চলে। বেলা একটা নাগাদ বিজেপি বিধায়করা সায়েন্স সিটিতে আটকেছিলেন। বিকেল পর্যন্ত তাঁরা সেখানেই ছিলেন। দীর্ঘ সময় বাসের মধ্যে বসে থাকেন বিজেপি বিধায়করা৷

এরপর রাস্তায় নেমে বিক্ষোভ দেখান শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষ সহ অন্যান্য বিজেপ বিধায়করা। পুলিশ কিছুতেই সামনে এগোতে দেবে না। এই অবস্থায় আজকের সন্দেশখালি যাওয়া বাতিল করা হল। এরপর বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, আগামী ১৫ তারিখ বৃহস্পতিবার তাঁরা ফের সন্দেশখালি যাবেন।

কিন্তু সেদিনও কি তাঁরা অনুমতি পাবেন? সেই প্রশ্ন উঠছে। তাহলে কি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন শুভেন্দু অধিকারীরা? অতীতে একাধিক ঘটনায় শুভেন্দু অধিকারীদের প্রশাসন কর্মসূচি করার অনুমতি দেয়নি৷ আদালতের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। আদালতের নির্দেশে পরে সেই কর্মসূচি করেছেন শুভেন্দু।

নেতাইতে আটকাতে পারেনি। অন্যান্য জায়গাতেই আটকাতে পারেনি৷ সন্দেশখালি যাওয়াও পুলিশ প্রশাসন আটকাতে পারবে না। বিজেপি বিধায়করা সন্দেশখালি যাবেনই৷ কিন্তু কেন তাঁদের বাসন্তী হাইওয়ে আসার আগেই আটকে দেওয়া হল?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই পুলিশ এই কাজ করেছে। এমনই জোর গলায় দাবি করেছেন শুভেন্দু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+