ঘোষণার পরেও রাজ্য সফর বাতিল অমিত শাহের, জানা গেল কারণ! ফের কবে রাজ্য সফর, দেওয়া হল ইঙ্গিত

ঘোষণার পরেও রাজ্য সফর বাতিল অমিত শাহের, জানা গেল কারণ! ফের কবে রাজ্য সফর, দেওয়া হল ইঙ্গিত

পুজোর আগেই রাজ্যে আসার কথা ছিল বিজেপির (bjp) স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের(amit shah)। যার জন্যে প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল শিলিগুড়িতে (siliguri)। বুধবার বিজেপির তরফে জানানো হয় আসছেন না অমিত শাহ। বদলে ১৯ অক্টোবার রাজ্যে আসছেন সভাপতি জেপি নাড্ডা (jp nadda) । অমিত শাহের রাজ্যে না আসার কারণ নিয়ে জল্পনা শুরু হয়ে যায়।

বিহারের ভোটের প্রচারে ব্যস্ত অমিত শাহ

বিহারের ভোটের প্রচারে ব্যস্ত অমিত শাহ

পুজোর আগে রাজ্য সফরের কথা থাকলেও তা পিছিয়ে দেন অমিত শাহ। সূত্রের খবর অনুযায়ী, ভোট প্রচারে বিহারে ব্যস্ত থাকার কারণেই তিনি আসতে পারছেন না। বিহারের নির্বাচনে ২৪৩ টি আসনের মধ্যে বিজেপির লড়াই করছে ১২১ টি আসনে। চিরাগ পাসোয়ান বিজেপির বিরুদ্ধে প্রার্থী না দেওয়ার কথা বললেও, তিনি তার কথা রাখেননি।

 রাজ্যে আসতে পারেন রামনবমীর পর

রাজ্যে আসতে পারেন রামনবমীর পর

সূত্রের খবর অনুযায়ী, সাংগঠনিক বৈঠক করতে রামনবমীর পর তিনি উত্তরবঙ্গ সফরে আসতে পারেন। অমিত শাহের পশ্চিমবঙ্গ সফর যথেষ্টই গুরুত্বপূর্ণ। কেননা করোনা সংক্রমণের পর থেকে তিনি রাজ্যে আসেননি। পাশাপাশি সম্প্রতি রাজ্য নেতৃত্বের মধ্যে যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব দেখা গিয়েছিল তাতে হস্তক্ষেপ করে কেন্দ্রীয় নেতৃত্ব। এক বিজেপি নেতা জানিয়েছেন, এরপর যখন অমিত শাহ রাজ্যে আসবেন, কলকাতায় একের পর এক বৈঠক করবেন। শাহের পশ্চিমবঙ্গ সফর আগামী বিধানসভা নির্বাচনের আগে খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন ওই নেতা।

পুজোর আগে আসছেন জেপি নাড্ডা

পুজোর আগে আসছেন জেপি নাড্ডা

অমিত শাহ না আশলেও, পুজোর আগে উত্তরবঙ্গ সফরে আসছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সূত্রের খবর অনুযায়ী, ১৯ অক্টোবর তিনি শিলিগুড়িতে দলের একটি সাংগঠনিক বৈঠকে যোগ দেবেন। পাশাপাশি শহরের বেশ কিছু দুর্গাপুজোর মণ্ডপে যাওয়ার কথা রয়েছে তার। পাশাপাশি একাধিক জনগোষ্ঠীর সঙ্গে তিনি বৈঠকও করবেন বলে জানা গিয়েছে।

অমিত শাহ শেষবার রাজ্যে এসেছিলেন মার্চে

অমিত শাহ শেষবার রাজ্যে এসেছিলেন মার্চে

অমিত শাহ শেষবার রাজ্যে এসেছিলেন মার্চে। গত ১ মার্চ সিএএ-র সমর্থনে শহিদ মিনারের সভায় বক্তব্য রেখেছিলেন তিনি। এর আগে অমিত শাহ বিজেপি নেতা কর্মীদের আশ্বস্ত করে বলেছিলেন, ২০২১-এর বিধানসভা নির্বাচনের রাজ্যের জন্য সময় দেবেন তিনি।

রাজ্যের জন্য ভার্চুয়াল সভায় অমিত শাহ

রাজ্যের জন্য ভার্চুয়াল সভায় অমিত শাহ

পশ্চিমবঙ্গ সফরে না আসতে পারলেও রাজ্যের জন্য ভার্চুয়াল সভা করেছিলেন অমিত শাহ। ৯ জুনের সেই সভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শাহ বলেছিলেন, বিজেপি রাজ্যের হৃত গৌরব ফিরিয়ে আনবে। যদিও এরপর অগাস্টের প্রথম সপ্তাহে করোনায় আক্রান্ত হন অমিত শাহ। শারীরিক অসুস্থতার জন্য পরপর দুবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+