নিয়োগ কেলেঙ্কারির মধ্যেই রাস্তা থেকে উদ্ধার একাধিক OMR শিট! তদন্তে পুলিশ

Education Scam: SSC Scam: নিয়োগ দুর্নীতিতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। সামনে আসছে একের পর এক নাম। এমনকি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে একাধিক রহস্যময়ীর নামও সামনে আসছে। যা নিয়ে যখন উত্তাল রাজ্য-রাজনীতি ঠিক সেই সময়ে কলকাতার রাস্তাতেই মিলল OMR।

গত কয়েকদিন কেকের প্যাকেটে ওএমআর শিট জমানোর একটি খবর সামনে এসেছিল। আর এর মধ্যেই গড়িয়াহাট মোড়ের কাছে রাস্তায় ওএমআর শিট পাওয়া গিয়েছে। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে বলে জানা গিয়েছে।

রাস্তায় ওএমআর শিট!

রাস্তায় ওএমআর শিট!

গড়িয়াহাট মোড়ের কাছে OMR শিটগুলি উদ্ধার হয়। যদিও সেগুলির টেট কিংবা শিক্ষক নিয়োগের কোনও ওএমআর শিট নয় বলে জানা গিয়েছে। উদ্ধার হওয়া ওএমআরগুলি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওএমআর বলে জানা গিয়েছে। যা কিনা ২০১৯ সালের। তবে কীভাবে সেগুলি এমন রাস্তায় এল তা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। ইতিমধ্যে যদিও ওএমআর শিটগুলি উদ্ধার করে নিয়ে গিয়েছে গড়িয়াহাট থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

 কীভাবে রাস্তার ধারে সেগুলি এল?

কীভাবে রাস্তার ধারে সেগুলি এল?

প্রকাশিত খবর অনুযায়ী, ৬ থেকে ৭ টি ওএমআর শিট উদ্ধার হয় রাস্তার ধার থেকে। নিয়োগ দুর্নীতির মধ্যেই রাস্তার ধারে এমন শিটগুলি পড়ে থাকতে দেখে চাঞ্চল্য তৈরি হয় মানুষের মধ্যে। অনেকেই ভাবেন যে কেউ হয়তো সেগুলি ফেলে গিয়েছে। যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে উদ্ধার হওয়া ওএমআরগুলি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওএমআর শিট। শুইধু তাই নয়, পরিবেশ বিদ্যা পরীক্ষার উত্তরপত্র সেগুলি বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে কীভাবে রাস্তার ধারে সেগুলি এল তা খতিয়ে দেখা হচ্ছে।

একের পর এক জায়গা থেকে ওএমআর উদ্ধার

একের পর এক জায়গা থেকে ওএমআর উদ্ধার

গত কয়েদন আগেই শান্তিনিকেতনে ওএমআর শিট দিয়ে তৈরি একাধিক কেকের প্যাকেট উদ্ধার হয়। যা নিয়ে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কেকের প্যাকেটে উদ্ধার হওয়া ওএমআর শিটে নাম এবং রোল নম্বরও লেখা ছিল। আর এভাবে ওএমআর শিটগুলি উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়। নিয়োগ দুর্নীতির মধ্যেই এমন অবস্থায় ওএমআর শিটগুলি উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, গত কয়েকদিন আগে এক রহস্যময়ী মহিলার ফ্ল্যাটের সামনে থেকেও ওএমআর শিট উদ্ধারের ঘটনা ঘটেছে। একদিকে যখন নিয়োগ দুর্নীতির তদন্ত চলছে সেখানে দাঁড়িয়ে একের পর এক জায়গা থেকে ওএমআর উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়।

প্রতীকী ছবি

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+