গেরুয়া রঙ হয়নি বলে স্বাস্থ্য প্রকল্পের টাকা বন্ধ? বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে দিল্লি গেলেন মমতা
বাংলা কেন্দ্রের বঞ্চনার শিকার। কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে। রাজ্যের প্রকল্পের টাকাও আটকে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক রয়েছে তাঁর। দিল্লি যাওয়ার আগে এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সরকারের বিরুদ্ধে আজও আক্রমণাত্মক তিনি।
কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রবিবার দুপুরে দিল্লি গেলেন বাংলার মুখ্যমন্ত্রী। বিমানবন্দরে তিনি এই বিষয়ে মন্তব্য করেছেন। তাঁর কথায়, রীতিমতো ক্ষোভ ছিল। কেবল বাংলার বঞ্চনা নয়, রাজনৈতিক ক্ষেত্রেও বিজেপিকে আক্রমণ করেছেন তৃণমূল নেত্রী।

বাংলার ১০০ দিনের কাজের টাকা আটকে রয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকাও বন্ধ। রাজ্যের 'বাংলার বাড়ি' প্রকল্পেরও সব টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন। এইসব বিষয় নিয়েই প্রধানমন্ত্রীর কাছে পৌঁছবেন তিনি। আগামী ২০ তারিখ বেলা ১১ টায় প্রধানমন্ত্রী ও বাংলার মুখ্যমন্ত্রীর মধ্যে বৈঠক।
তৃণমূল সাংসদদের তিনি নিয়ে যাবেন সেখানে। সাংসদদের তালিকার নাম আগে পাঠিয়ে দেওয়া হবে প্রধানমন্ত্রীর দফতরে। মুখ্যমন্ত্রী বাংলার বঞ্চনা নিয়ে এবার আরও সরব হবেন এমনই মনে করা হচ্ছে। ১০০ দিনের কাজের টাকা দীর্ঘদিন ধরে বন্ধ। এবারও কোনও টাকা পাঠায়নি কেন্দ্র। সব থেকে বেশি বঞ্চনার মধ্যে বাংলাকে ফেলা হয়। এমনই দাবি করেছেন মুখ্যমন্ত্রী।
কেন্দ্রের একার টাকায় এইসব কাজ হয় না। জিএসটি বাবদ সমস্ত টাকা কেন্দ্রীয় সরকার নিয়ে যায়। রাজ্যকে কোনও টাকা দেওয়া হয় না। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, স্বাস্থ্য দফতরের টাকাও বন্ধ করে দেওয়া হয়েছে। স্বাস্থ্য কেন্দ্রগুলির রং গেরুয়া করতে হবে। সে কথা মানা হয়নি। রাজ্য সরকারের একটি নির্দিষ্ট রং ঠিক রয়েছে। এখন বিজেপির থেকে সব কিছুকেই গেরুয়া রং করে দেওয়া হচ্ছে।
গেরুয়া রং করতে হবে। বিজেপির লোগো লাগাতে হবে। মানুষের নিজস্বতা বলে কিছু থাকবে না! কে কী খাবে, কে কী পড়বে সব কিছু ঠিক করে দেবে বিজেপি? যথেষ্ট উষ্মা প্রকাশিত হয়েছে মুখ্যমন্ত্রীর গলায়। মানুষের মস্তিষ্ককে অন্যদিকে পরিচালিত করে দেওয়ার জন্য এটি একটি পরিকল্পিত পরিকল্পনা। এমনই মত মমতা বন্দ্যোপাধ্যায়ের।












Click it and Unblock the Notifications