সমালোচনাকে তুড়ি মেরে ওড়ালেন নুসরত! তারাপীঠে পৌঁছেই মায়ের আরাধনায় তৃণমূল সাংসদ
সমালোচনাকে তুড়ি মেরে ওড়ালেন নুসরত! তারাপীঠে পৌঁছেই মায়ের আরাধনায় তৃণমূল সাংসদ
কয়েকদিন আগেই বোলপুরে ব্রাত্য বসুর ছবি 'ডিকশনারি'র শ্যুটিং এ ব্যস্ত ছিলেন নুসরত। এরপরই ছবির ফার্স্ট লুক তিনি প্রকাশ করেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে তাঁকে সিঁদুর, টিপ আর শাড়িতে দেখা যায়। আর সেই লুক নিয়ে ধর্মীয় প্রসঙ্গ টেনে ফের একবার সমালোচনার ঝড় বয়ে যায়।

এরপর বীরভূমের তারাপীঠে নুসরত জাহানকে দেখা যায় পুজো দিতে। স্বামী নিখিল জৈনের সঙ্গে বীরভূমের তারাপীঠে মায়ের আরাধনায় নিয়ম মেনে বিভিন্ন রীতি পালন করতে দেখা যায় তৃণমূলের বসিরহাটের সাংসদকে। আর তাঁর এই পদক্ষেপ ব্যক্তিগত হলেও , নুসরত ধর্মকে কেন্দ্র করে সমালোচকদের মন্তব্যকে যে পাত্তা দিচ্ছেন না, তা তারাপীঠে পৌঁছে প্রমাণ করে দিয়েছেন ।
উল্লেখ্য, এর আগে রথযাত্রা থেকে শুরু করে দুর্গাপুজো একাধিক অনুষ্ঠানেই দেখা গিয়েছে নুসরত জাহানকে। স্বামী নিখিল জৈনের সঙ্গে তিনি বিভিন্ন হিন্দু রীতির অনুষ্ঠানে শুধু যোগই দেননি ,বরং তার ছবি সদর্পে পোস্টও করেছেন সোশ্যাল মিডিয়ায়। এর আগে, নুসরত সাংসদ পদে শপথ পাঠ করার সময় শাড়ি, টিপ ও সিঁদুরে নিজেকে রাঙিয়ে নেন। আর তা নিয়েই বিতর্ক দানা বেঁধেছিল এক প্রতিষ্ঠানের ফতোয়া ঘিরে। যে ফতোয়াকে কার্যত নস্যাৎ করে দেন এই বঙ্গতনয়া।












Click it and Unblock the Notifications