নির্মলা সীতারমনের বাজেট-বক্তৃতাকে সিনেমার সঙ্গে তুলনা নুসরতের, কঠোর সমালোচনা
অর্থমন্রীেই নির্মলা সীতারমনের বাজেট ভাষণকে সিনেমার সঙ্গে তুলনা করলেন তৃণমূল সাংসদ নুসরত জাহান। এই বাজেটে দেশের অর্থনৈতিক বা কর্মক্ষমতার উন্নতির জন্য কোনও দৃঢ় পদক্ষেপ নেই।
অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বাজেট ভাষণকে সিনেমার সঙ্গে তুলনা করলেন তৃণমূল সাংসদ নুসরত জাহান। এই বাজেটে দেশের অর্থনৈতিক বা কর্মক্ষমতার উন্নতির জন্য কোনও দৃঢ় পদক্ষেপ নেই। আবার কৃষক সমাজ কেন্দ্রের মোদী সরকারের দ্বারা অবহেলিত হল। আর এই দুর্দশা দেখে গভীর মর্মাহত হয়েছি আমরা।

এদিন নিজের টুইটার হ্যান্ডেলে বাংলার অভিনেত্রী-সাংসদ লেখেন, এ যেন সিনেমা। সিনেমার সময়কেও হার মানিয়ে দেয় বাজেট বক্তৃতা। কিন্তু সিনেমার মতো দীর্ঘ সময় ব্যয় করেও কোনও কাজের কাজ হল না। দেশবাসী বাজেট থেকে পেল না কিছুই। গরীবরা কিছুই পেল না।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেট পেশের পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইট করে বাজেট প্রতিক্রিয়ায় জানান, কেন্দ্রীয় সরকার কীভাবে সরকারি প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছে, তা দ্বিতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে দেখিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী।
মমতা বলেন, এই সরকার যেভাবে ঐতিহ্য ও উত্তরাধিকারের বিলোপ ঘটানোর পরিকল্পনা করছে, তা দেখে আমি হতবাক ও হতভম্ব। এই বাজেট দেখে মনে হচ্ছে, এটি সুরক্ষা বোধের সমাপ্তি এবং একটা যুগের সমাপ্তি ঘটানোরও প্রয়াস বটে। তা না হলে কেন্দ্রের ঐতিহ্যশালী প্রতিষ্ঠানগুলিকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়।
লোকসভার তৃণমূল দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ও কঠোর সমালোচনা করেছেন কেন্দ্রীয় বাজেটের। তিনি বলেন, এই বাজেটে কোনও দিশা নেই। অর্থনৈতিক সমস্যা থেকে বেরিয়ে আসার যেমন কোনও দাওয়াই নেই, তেমনই সুরক্ষার প্রশ্নেও এই বাজেট দিশাহীন। এই বাজেটে ঐতিহ্যশালী সংস্থাগুলিকে রুগ্ন করে দেওয়ার চক্রান্ত রয়েছে বলেই অভিমত তাঁর। সমালোচনা করেন ডেরেক ও-ব্রায়ান, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিমরা।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications