দলে দুর্নীতি, মমতাকে চিঠি লিখে বিদ্রোহের হুমকি তৃণমূল বিধায়কের
কলকাতা, ২৩ জানুয়ারি: মঞ্জুলকৃষ্ণ ঠাকুর ইতিমধ্যে দল ছেড়েছেন। দীনেশ ত্রিবেদী, শিশির অধিকারী, শুভেন্দু অধিকারী কিংবা অনুপম হাজরার মতো হেভিওয়েটরা পা বাড়িয়ে তৈরি বলে জল্পনা শোনা যাচ্ছে। এই পরিপ্রেক্ষিতে সোজা মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে দলীয় দুর্নীতি নিয়ে ব্যবস্থা নিতে বললেন সিউড়ির বিধায়ক স্বপন ঘোষ। নইলে 'অন্য সিদ্ধান্ত' নেওয়ার হুমকি দিয়েছেন তিনি।
আরও পড়ুন: মমতাকে ছেড়ে বিজেপিতে যাচ্ছেন শিশির, শুভেন্দু? জল্পনা জোরদার
আরও পড়ুন: সিপিএমকে সরিয়ে তার পর কী করেছেন, মমতার উদ্দেশে বার্তা দীনেশের
সিউড়ির তৃণমূল বিধায়ক স্বপনবাবুর অভিযোগ, জল ও নগরোন্নয়ন প্রকল্পে কেন্দ্রীয় সরকারের দেওয়া ১০ কোটি ৩৬ লক্ষ টাকার কোনও হিসাব নেই। পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল মুখোপাধ্যায় বীরভূম জেলা তৃণমূল নেতৃত্বের 'আস্থাভাজন' বলে সব জেনেও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি। স্বপনবাবুর দাবি, সিউড়ি পুরসভাতে দুর্নীতি নিয়ে তিনি চিঠি দিয়েছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে। সব কথা দলে বলেছিলেন। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে তিনি বলেছেন, "দলীয় বিধায়ক হিসাবে ঘটনার কালিমা থেকে আমি মুক্ত হতে পারছি না। যদি আপনি অবিলম্বে ব্যবস্থা না নেন, তা হলে আমাকে অন্য সিদ্ধান্ত নিতে হবে।"
ওয়াকিবহাল মহলের দাবি, স্বপনবাবু তলে-তলে বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলছেন। তাই এমন ইঙ্গিতপূর্ণ শব্দ ব্যবহার করেছেন চিঠিতে।
-
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয় অব্যাহত! টিম ডেভিড ঝড়ে উড়ে গেল চেন্নাই সুপার কিংস -
আমেরিকার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধ থামাতে ১০ দফা শর্ত পেশ ইরানের -
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে!











Click it and Unblock the Notifications