রাজ্যে একইদিনে ৩ করোনা আক্রান্তের খোঁজ, শেওড়াফুলির প্রৌঢ় ভর্তি বেসরকারি হাসপাতালে
রাজ্যে বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। রবিবার একইদিনে ৩ করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। যদিও এই আক্রান্তদের বেশিরভাগই আগে থেকেই হাসপাতালে ভর্তি বিভিন্ন উপসর্গ নিয়ে।
রাজ্যে বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। রবিবার একইদিনে ৩ করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। যদিও এই আক্রান্তদের বেশিরভাগই আগে থেকেই হাসপাতালে ভর্তি বিভিন্ন উপসর্গ নিয়ে। এঁদের মধ্যে শেওড়াফুলির ৫৬ বছরের প্রৌঢ়ের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে।

রাজ্যে বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা
রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ল। রবিবার এই আক্রান্তের সংখ্যা ৩ বেড়ে হয়েছে ২১।

ভেন্টিলেশনে শেওড়াফুলির প্রৌঢ়
ডায়াবিটিস, উচ্চরক্তচাপ সহ একাধিক শারীরিক অসুবিধা আগে থেকেই ছিল। ১৬ তারিখ থেকে জ্বর শুরু হয় ওই প্রৌঢ়ের। সেই অবস্থায় তিনি বেশ কয়েকদিন দুর্গাপুরে যাতায়াত করেন বলে জানা গিয়েছে। ২১ মার্ট জ্বর কমলেও ২২ মার্চ ফের জ্বর শুরু হয়। সঙ্গে শুরু হয় শ্বাসকষ্ট। অসুস্থতা বাড়তে থাকায় ২৮ মার্চ ওই ব্যক্তিকে বাইপাসের বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। রবিবার রাতে তাঁর নমুনা পজিটিভ আসে।

হোম কোয়ারেন্টাইনে পরিবার
এদিকে এই প্রৌঢ়ের নমুনা রিপোর্ট পজিটিভ আসার সঙ্গে সঙ্গেই পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

রাজ্যে তিন জনের করোনা মুক্তি
রাজ্যের প্রথম করোনা আক্রান্ত ছিলেন নবান্নে স্বরাষ্ট্র দফতরের এক আমলার ছেলে। তারপর বালিগঞ্জের এক ব্যবসায়ীর ছেলে করোনায় আক্রান্ত হন। এরপর উত্তর ২৪ পরগনার হাবড়ার এক তরুণী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এঁরা সবাই লন্ডন থেকে ফিরেছিলেন। এঁদের আক্রান্ত হওয়ার খবর ছড়াতেই কলকাতা তথা রাজ্য জুড়ে আতঙ্ক ছড়ায়।
সূত্রের খবর, আমলার ছেলের পাশাপাশি বালিগঞ্জের ব্যবসায়ী এবং হাবড়ার তরুণীর করোনা মুক্তি ঘটেছে। তবে আরও নিশ্চিত হতে ফের তাদের পরীক্ষা করা হবে।












Click it and Unblock the Notifications