North Bengal News: দার্জিলিং'য়ে হচ্ছেটা কী? দাউ দাউ করে জ্বলছে চা বাগানে আগুন! ভয়ঙ্কর পরিস্থিতি
North Bengal News: ফের অগ্নিকান্ডের ঘটনা পাহাড়ে (Darjeeling) । গত কয়েকদিন আগেই দার্জিলিংয়ের পুলবাজার বিজনবাড়ি ব্লকের অধীনে মেগিটারের কাছে কাইলাজয় জঙ্গলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। যা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়ায় পাহাড়ে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। জ্বলে পুড়ে খাক হয়ে গেলো সম্পূর্ণ একটি চা বাগান।
দার্জিলিংয়ের পর্যটন কেন্দ্র মেগিটার লাগোয়া বিস্তীর্ণ বনভূমিতে অগ্নিকাণ্ডের পর এবার কার্শিয়াংয়ের লংভিউ চা বাগানে আগুন (Fire at Tea Garden) লাগল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে। আজ মঙ্গলবার দুপুর নাগাদ চা লংভিউ চা বাগানের ৩৪ নম্বর সেকশনে ভয়াবহ এই আগুন লাগে (North Bengal News) ।

আগুনের তীব্রতা এতটাই বেশি থাকে একের পর এক চা গাছ দাউ দাউ করে পুড়তে থাকে। পুড়তে থাকে চা বাগানের শেড ট্রী। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। চা বাগানের শ্রমিকরা রীতিমত ছোটাছুটি শুরু করে দেন। মুহূর্তের মধ্যেই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় গোটা এলাকাজুড়ে। কালো ধোঁয়ায় চারপাশ একেবারে ঢেকে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কার্শিয়াং, মিরিক মাটিগাড়া এমনকী শিলিগুড়ি থেকেও দমকলের ইঞ্জিন। কিন্তু এদিনও দুপুর থেকে দমকা হাওয়া বইতে শুরু করেছে পাহাড় জুড়ে। ফলে প্রবল হাওয়া থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে দ্রুততার সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করে বলে জানা গিয়েছে। চা বাগানে অগ্নিকাণ্ডের ফলে প্রচুর চা গাছ, শেড ট্রী ঝলসে যায় ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর বলে অনুমান করা হচ্ছে। আর্থিক পরিমান অনেক বলেই দাবি।
শেষ পাওয়া খবর অনুযায়ী আগুন সম্পুর্ন নিয়ন্ত্রণে আসে নি। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কী কারণে অগ্নিকান্ড তা এখনও স্পষ্ট নয়। গত কয়েকদিন আগেই বিজনবাড়ি ব্লকের অধীনে মেগিটারের কাছে কাইলাজয় জঙ্গলে আগুন লাগল। এরপরেই চা বাগানের আগুন। বারবার কেন আগুন? তা এখনও স্পষ্ট নয়।












Click it and Unblock the Notifications