স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে পড়ুয়াদের লোন না দিলে সমস্ত সরকারি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি
রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার পরেই তাঁর দেওয়া কথা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের প্রচারে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। আর ভোট শেষ হতেই সেই সমস্ত দেওয়া কথা রাখছেন মুখ্যমন্ত্রী। তাঁর দেওয়া প্রতিশ্রুতিগুলির মধ্যে অন
রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার পরেই তাঁর দেওয়া কথা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের প্রচারে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। আর ভোট শেষ হতেই সেই সমস্ত দেওয়া কথা রাখছেন মুখ্যমন্ত্রী। তাঁর দেওয়া প্রতিশ্রুতিগুলির মধ্যে অন্যতম স্টুডেন্ট ক্রেডিট কার্ড।
ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রকল্প। মূলত পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের ভবিষ্যতের স্বার্থে, শিক্ষাক্ষেত্রে তাঁদের এগিয়ে নিয়ে যেতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড।
যা স্বল্প সুদে কিন্তু দীর্ঘ মেয়াদে এই ঋণ নেওয়া যাবে। সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারবেন ছাত্রছাত্রীরা। ইতিমধ্যে কয়েকশ পড়ুয়া এই কার্ডের মাধ্যমে লোনের আবেদন জানিয়েছে। কিন্তু এখানেই বিপত্তি।

লোন নাকি দিচ্ছে না ব্যাঙ্ক
রাজ্যের সমস্ত কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তি প্রক্রিয়া চলছে। রাজ্যের বাইরেও চলছে ভর্তি প্রক্রিয়া। এই কার্ডের মাধ্যমে লোন নিয়ে এই সময়ে অনেকেই উচ্চশিক্ষার জন্যে আবেদন জানাচ্ছেন। আর এখানেই বিপত্তি।
স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন চাইলেও নাকি দিচ্ছে না ব্যাঙ্ক। সরকারি কিংবা বেসরকারি ব্যাঙ্ক থেকে এই লোন পাওয়ার কথা রয়েছে। কিন্তু বেশ কয়েকটি বেসরকারি ব্যাঙ্ক নাকি লোন দিচ্ছে না। কার্যত একই অভিযোগ আসতে শুরু করেছে বিভিন্ন সরকারি ব্যাঙ্ক থেকেও।
স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেখালেও নাকি লোন দেওয়া হচ্ছে না। এমনকি কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমেও লোন নিতে গেলেও কার্যত একই হয়রানির অভিযোগ সামনে আসছে। এমন একাধিক অভিযোগ জমা পড়েছে দফতরে। আর সেই সমস্ত অভিযোগ সামনে আসতেই নড়েচড়ে বসেছে সরকার।

কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি
জানা গিয়েছে, রাজ্যের স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card) কিংবা কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ না দিলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজ্যে।
ইতিমধ্যে মুখ্যসচিব রাজ্যের সমস্ত জেলাশাসককে এই মর্মে নোটিস পাঠিয়েছেন। সমস্ত সরকারি এবং বেসরকারি ব্যাঙ্ককে এই বিষয়ে আরও একবার করে এই নির্দেশিকা পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে।
এরপরেও না হলে ব্যাঙ্কগুলি থেকে সরকারের সমস্ত অ্যাকাউন্ট তুলে নেওয়া হবে হবে বলে হুঁশিয়ারি নবান্নের। রাজ্যের বিভিন্ন দফতরের অ্যাকাউন্ট রয়েছে একাধিক সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কে। বছরভর সমস্ত অ্যাকাউন্টে মোটা টাকা লেনদেন হয়। সেগুলি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

কীভাবে আবেদন করবেন
আবেদন করার জন্য www.wb.gov.in বা https://banglaruchchashiksha.wb.gov.in-এ স্টুডেন্ট ক্রেডিট কার্ড ট্যাবে গিয়ে ক্লিক করতে হবে। অথবা https://wbssc.wb.gov.in-এ যেতে হবে। এব্যাপারে টোল ফ্রি নম্বর 1800 102 8314-তে ফোন করা যেতে পারে। ইমেল করা যেতে পারে support-wbssc@bangla.gov.in বা contactwbssc@gmail.com-এ। ৩০ জুন প্রকল্প ঘোষণার প্রথম দেড়মাসে আবেদনকারীর সংখ্যা ৭০ হাজারের বেশি। প্রথম দফায় কার্ড দেওয়া হয়েছে ১৭২ জনকে। ঋণের পরিমাণ প্রায় ৭০ লক্ষ টাকা।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications