দেরিতে বেড টি পেয়ে ঘুম ভাঙল অনেক বেলায়! আসনসোলে ভোট-হিংসার খবর জানেনই না মুনমুন
আসনসোলে এদিন সকাল থেকেই ব্য়াপক মারধর উত্তেজনা শুরু হয়ে গিয়েছে। সেখানে বিজেপি সাংসদ তথা প্রার্থী বাবুল সুপ্রিয়োর গাড়ি ভাঙচুর থেকে শুরু করে একাধিক সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ক্রমেই বাড়তে থাকে।
আসনসোলে এদিন সকাল থেকেই ব্য়াপক মারধর উত্তেজনা শুরু হয়ে গিয়েছে। সেখানে বিজেপি সাংসদ তথা প্রার্থী বাবুল সুপ্রিয়োর গাড়ি ভাঙচুর থেকে শুরু করে একাধিক সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ক্রমেই বাড়তে থাকে। তৃণমূলের সঙ্গে বিজেপির এই সংঘর্ষের প্রেক্ষিতে প্রতিক্রিয়া চাওয়া হয় আসানসোলের তৃণমূল প্রার্থী মুনমুন সেনের।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এদিন আসানসোলের হিংসা প্রসঙ্গে মুনমুন সেন বলেন, 'আমি কিছু শুনিনি..' কারণ তিনি অনেক দেরি পর্যন্ত ঘুমিয়ে ছিলেন বলে জানান তৃণমূল প্রার্থী। তিনি এদিন সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে বলেন,'আমাকে খুব দেরিতে বেড টি দেওয়া হয়েছে , তাই ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। আমি কী বলব? আমি সত্যিই কিছু জানি না।'
উল্লেখ্য, কয়েকদিন আগে পর্যন্তও বিপক্ষ বাবুল সুপ্রিয়োর সঙ্গে সৌজন্যের রাজনীতিতে দেখা গিয়েছিল মুনমুন সেনকে। তবে এদিন তিনি বাবুল সুপ্রিয়োর নামই শুনতে চাইছেন না বলে সংবাদমাধ্যমকে জানিয়ে দেন। স্পষ্ট ভাষায় মুনমুন সেন বলেন ' ওঁর নাম বলবেন না প্লিজ , তাহলে আমি কথাবলব না।' বাংলায় হিংসা নিয়ে প্রশ্ন করতেই মুনমুন বলেন, গোটা দেশেই এমন চলছে শুধু বাংলায় নয়।
-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?











Click it and Unblock the Notifications