ফাঁসির আগে ফের সুপ্রিম কোর্টে নির্ভয়া গণধর্ষণ-হত্যা মামলার অপরাধী, এবার নয়া দাবি
নির্ভয়া গণধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত চার অপরাধীর একজন পবন কুমার গুপ্ত শুক্রবার সুপ্রিম কোর্টে ফাঁসি রদের আবেদন করল। তার দাবি, ২০১২ সালের ডিসেম্বরে এই অপরাধের সময় সে কিশোর ছিল।
নির্ভয়া গণধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত চার অপরাধীর একজন পবন কুমার গুপ্ত শুক্রবার সুপ্রিম কোর্টে ফাঁসি রদের আবেদন করল। তার দাবি, ২০১২ সালের ডিসেম্বরে এই অপরাধের সময় সে কিশোর ছিল। তাই তার শাস্তি কমানো হোক। দিল্লি হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সে শীর্ষ আদালতের শরণাপন্ন হল।

এদিনই দিল্লির আদালত এই মামলায় চারজনকে দোষীসাব্যস্ত যুবকের বিরুদ্ধে জারি হওয়া মৃত্যুর পরোয়ানা লাগু করার জন্য ২১ ফেব্রুয়ারি সকাল ৬টা নির্ধারণ করা হয়। চার আসামির মধ্যে মুকেশকুমার সিং রাষ্ট্রপতির কাছে করুণা ভিক্ষা করেছিল, তার আবেদন খারিজ করে দেওয়া হয়। এরপর তিহার জেল কর্তৃপক্ষ চার দোষীর বিরুদ্ধে নতুন মৃত্যুর পরোয়ানা জারির আবেদন করেছিল। সেইমতো এদিন নতুন করে ফাঁসির দিনক্ষণ স্থির হয়।
এদিকে গত বছরের ডিসেম্বরে দিল্লি হাইকোর্টে এই একই দাবি করেছিল পবনকুমার গুপ্ত। সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছিল। জাল নথি দাখিল করা এবং আদালতে হাজির না হওয়ার জন্য আদালত তার উকিলকেও কটূক্তি করেন। এবার পবনকুমার গুপ্ত সুপ্রিম কোর্টে আবেদন করেন।
নিজেকে কিশোর নাগরিক হিসাবে ঘোষণা পবন অভিযোগ করে, তার ওসিফিকেশন টেস্ট তদন্তকারী অফিসাররা করেননি। পবন চেয়েছিল তার কিশোরত্বের দাবি নিশ্চিত করা হোক। পবন তার আবেদনে দাবি করেছিল, তার স্কুল শংসাপত্র অনুসারে তাঁর জন্ম তারিখ ছিল ৮ অক্টোবর, ১৯৯৯। তবে, পুলিশের বয়স যাচাইয়ের রিপোর্ট অনুযায়ী তার বাবা জানিয়েছিল যে জন্মগ্রহণ করেছিল ১৭ জুন, ১৯৯৯। যার অর্থ ১৬ ডিসেম্বর, ২০১২ সালে এই অপরাধের সময়ে তার বয়স ১৮ বছরেরও বেশি ছিল।
২০১২ সালের ওই মধ্যরাতে ২৩ বছর বয়সী প্যারামেডিক ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছিল এবং তারপর নির্মমভাবে লাঞ্ছিত করে তাকে রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল। ২৯ শে ডিসেম্বর, ২০১২ সিঙ্গাপুরের একটি হাসপাতালে তিনি মারা যান। এই অপরাধে জড়িত এক কিশোরকে দোষী সাব্যস্ত করে এবং তিন বছরের মেয়াদে হোম থেকে তাকে মুক্তি দেওয়া হয়।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications