Vande Bharat Express: নতুন বন্দে ভারত এক্সপ্রেস বোলপুর-রামপুরহাটে কখন স্টপেজ দেবে? রইল টাইমটেবিল
Vande Bharat Express: নতুন তিনটি বন্দে ভারত পেল হাওড়া। রবিবার ভার্চুয়াল মাধ্যমে হাওড়া-ভাগলপুর, হাওড়া-রাউরকেল্লা এবং হাওড়া-গয়া রুটে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনের পর বাণিজ্যিক ভাবে চলতেও শুরু করেছে। আজ মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর হাওড়া-ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেসের বাণিজ্যিক যাত্রা শুরু করে।
নয়া ট্রেনকে (Vande Bharat Express) ঘিরে যাত্রীদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস। মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর সকাল ৭ টা ৪৫ মিনিটে হাওড়া স্টেশন থেকে যাত্রা শুরু করে। দুপুর ২ টো ৫ মিনিটে ভাগলপুর পৌছয়।

আবার ভাগলপুর থেকে দুপুর ৩টে ২০ মিনিটে সেটি হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয়। যাত্রীদের অন্যতম ভরসার ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। গতি এবং যাত্রী সাছন্দ্য এটাই এই ট্রেনের মূল ইউএসপি। শুধু তাই নয়, একাধিক ফিচার দেওয়া রয়েছে দেশের প্রথম সেমি বুলেট ট্রেনে।
- Vande Bharat Express: ১১০ জন টিকিট কাটেন!
হাওড়া থেকে ভাগলপুর যাতায়াতের ক্ষেত্রে চেয়ার কারে ১১০ জন যাত্রী এবং ১৫ জন এক্সিকিউটিভ ক্লাসের জন্যে টিকিট কাটেন। 'লাইভ হিন্দুস্তানে'র প্রতিবেদন অনুযায়ী, হাওড়া-ভাগলপুর রুটে চেয়ারকারের ভাড়া মাত্র ১১৯৫ টাকা এবং এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া মাত্র ২১৪৫ টাকা। এক্সিকিউটিভ ক্লাসে ১৮০ ডিগ্রি ঘুরবে এমন চেয়ার সহ আধুনিক পরিষেবার ব্যবস্থা রয়েছে যাত্রীদের জন্য (Vande Bharat Express)।
- Vande Bharat Express: এক নজরে ট্রেনের সময়সূচি
22310 ভাগলপুর-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) ভাগলপুর থেকে তিনটে ২০ মিনিটে ছাড়বে, আর ৯টা ২০ মিনিটে হাওড়ায় পৌঁছবে। দীর্ঘ যাত্রায় একাধিক স্টপেজ আছে। তবে মাত্র দু'মিনিটের জন্যেই তা দেওয়া হবে। যেমন বানরহাটে স্টপেজ তিনটে ৪৫ মিনিটে, মন্দারহিলে স্টপেজ তিনটে ৫৮ মিনিটে, নৈনিহাট ৪টে বেজে ৫৭ মিনিট। দুমকায় স্টপেজ পাঁচটা ১৮ মিনিটে, রামপুরহাটে ৬টা ১৩ মিনিটে, বোলপুর স্টেশনে ৬টা ৫৩ মিনিটে এবং হাওড়ায় বন্দে ভারত ট্রেনটি পইছবে ২১ টা ২০ মিনিটে।
- Vande Bharat Express: একগুচ্ছ নতুন ট্রেন পেল হাওড়া
বলে রাখা প্রয়োজন, হাওড়া-রাউরকেল্লা এবং হাওড়া-গয়া রুটে বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) বাণিজ্যিক যাত্রা শুরু হয়ে গিয়েছে। যাত্রীদের সুবিধার কথা ভেবে ট্রেনগুলির সময় রাখা হয়েছে। উল্লেখ্য, হাওড়া থেকে একাধিক রুটের জন্য বন্দে ভারত ছাড়ে। যেমন হাওড়া-পুরী, হাওড়া-পাটনা, হাওড়া-রাঁচি, হাওড়া-নিউ জলপাইগুড়ি এবং এনজেপি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস।












Click it and Unblock the Notifications