রাজ্য পুলিশের নতুন DG দৌড়ে এগিয়ে মনোজ মালব্য
রাজ্য পুলিশের নতুন DG দৌড়ে এগিয়ে মনোজ মালব্য
মঙ্গলবারই পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি-র পদ থেকে অবসর নিচ্ছেন সি বীরেন্দ্রর। তাঁর জায়গাতে স্থায়ী ডিজি কে হবেন তা নিয়ে এখনও বৈঠক করেনি দিল্লি। তাই রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি হচ্ছেন, আইপিএস মনোজ মালব্য। রাজ্য পুলিশের ডিজি নিয়োগের ক্ষেত্রে যদিও পুরো বিষয়টি রাজ্যসরকারের অনুমোদনক্রমেই হয়ে থাকে তবে নিয়োগ করে থাকে কেন্দ্রই৷

কিভাবে নিয়োগ হয় ?
কোনও রাজ্যে পুলিশের ডিরেক্টর জেনারেল অবসর নিলে প্রথমে তা কেন্দ্রকে জানাতে হয়। এরপর ওই পদে পরবর্তী কে বসবেন তা নিয়ে আলোচনা করে একটি সম্ভাব্য তালিকা তৈরি করে রাজ্য। সেই আইপিএসদের তালিকা পাঠানো হয় কেন্দ্র সরকারে কাছে৷ এরপর দিল্লি থেকে ইউপিএসসি কমিটি রাজ্যের পাঠানো তালিকা থেকে তিনজনের নাম বেছে নিয়ে সেগুলি আবার পাঠিয়ে দেয় রাজ্য সরকারের কাছে৷ এরপর রাজ্য সরকার এই নামগুলি থেকে একজনকে চুড়ান্ত করে ডিজি পদের জন্য। কেন্দ্র ইউপিএসএসির যে কমিটি এই তালিকা তৈরি ও বাছাই সংক্রান্ত বিষয়টির দায়িত্বে থাকে তাতে রাজ্যের মুখসচিব থাকেন৷ এভাবেই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়।

কারা কারা দৌড়ে?
সূত্রের খবর রাজ্য পুলিশের ডিজি হতে পারেন এরকম কয়েকজনের নাম সহ একটি তালিকা ইতিমধ্যেই দিল্লি পাঠিয়েছে তৃণমূল সরকার৷ যেখানে মনোজ মালব্য, নীরজনয়ন পান্ডে, অধীর শর্মা সুমনবালা সাউ, গঙ্গেশ্বর সিং, বিবেক সহায়ের নাম রয়েছে। প্রসঙ্গত এই বিবেক সহায়-ই এর আগে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার ছিলেন৷ ভোট চলাকালীন ১০ মার্চ নন্দীগ্রামের বিরুলিয়াতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট লাগে। এরপর তদন্তে নেমে বিবেককে সাসপেন্ড করেছিল নির্বাচন কমিশন৷ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর নিজের দায়িত্বে ফেরানো হয় সহায়কে৷

মমতা ঘনিষ্ঠ অফিসাররা সামনে!
রাজ্য পুলিশের ডিজি নিয়োগের ব্যাপারে দিল্লির এই গড়িমসি নিয়ে যদিও এখনও কোনও মন্তব্য করেননি তৃণমূল সুপ্রিমো৷ তবে তালিকা দেখে স্পষ্ট ৩০ বছরের অভিজ্ঞতার পাশাপাশি মমতা ঘনিষ্ঠ অফিসারদের নামই দিল্লি পাঠানো হয়েছে৷ সূত্র মারফৎ জানা গিয়েছে বিবেক কিংবা মনোজকেই রাজ্য পুলিশের ডিজি হিসেবে দেখতে চান তৃণমূল সুপ্রিমো৷ যদিও এ নিয়ে প্রকাশ্যে কোথাও কিছু বলেনি তৃণমূল৷

মনোজ মালব্য
১৯৮৬ ব্যাচের আইপিএস মনোজ মালব্য বেশ কয়েকবছর ধরে রাজ্যে DG এবং IGP (organisation) এর দায়িত্ব পালন করে আসছেন৷ এবারে ডিজি হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন মনোজ৷ অন্য দিকে এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আধিকারিকের দায়িত্বে রয়েছেন বিবেক সহায়৷ ডিজি নিয়োগ নিয়ে কেন্দ্রের সবুজ সংকেতের দিকে তাকিয়ে রয়েছে রাজ্য।
ছবি সৌ:ফেসবুক
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications