নতুন সঙ্কট বাংলায়, করোনা মুক্ত সার্টিফিকেট নিয়ে ভিন রাজ্যে কাজে ফিরছেন পরিযায়ী শ্রমিকেরা

নতুন সঙ্কট বাংলায়, করোনা মুক্ত সার্টিফিকেট নিয়ে ভিন রাজ্যে কাজে ফিরছেন পরিযায়ী শ্রমিকেরা

পরিযায়ী শ্রমিকদের নিয়ে এবার নতুন সঙ্কট দেখা দিল রাজ্যে। ইতিমধ্যেই যে সমস্ত পরিযায়ী শ্রমিকেরা রাজ্যে ফিরেছেন তারাই আবার করোনা মুক্ত সার্টিফিকেট নিয়ে ভিন রাজ্যে কাজে চলে যাচ্ছেন বলে জানা যাচ্ছে। আর এতেই কর্মহীন পরিযায়ী শ্রমিকদের নিয়ে নতুন সিঁদুরে মেঘ দেখছে মুর্শিদাবাদ জেলা প্রশাসন।

অর্থাভাবের জেরেই পুনরায় কাজে যোগ দিচ্ছেন পরিযায়ী শ্রমিকেরা

অর্থাভাবের জেরেই পুনরায় কাজে যোগ দিচ্ছেন পরিযায়ী শ্রমিকেরা

এদিকে মুর্শিদাবাদ থেকেই বাংলার সর্বাধিক পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজে যান। বর্তমানে দীর্ঘ লকডাউনের ঝুঁকি মাথায় নিয়ে ঘরে ফিরেও রক্ষা নেই তদের। লকডাউনে কাজ না থাকায় বেশিরভাগ পরিযায়ী শ্রমিকের পরিবারেই এখন নুন আন্তে পান্তা ফুরনোর জোগাড়। আর তার জেরেই বর্তমানে এই জেলার শ্রমিকের করোনা মুক্ত সার্টিফিকেট নিয়ে ভিন রাজ্যে আবারও কাজের খোঁজে পাড়ি দিচ্ছেন বলে জানা যাচ্ছে।

করোনা মুক্ত সার্টিফইকেট নিয়ে পুনরায় কাজ যোগ দিয়েছেন দশ হাজার শ্রমিক

করোনা মুক্ত সার্টিফইকেট নিয়ে পুনরায় কাজ যোগ দিয়েছেন দশ হাজার শ্রমিক

সূত্রের খবর, বর্তমানে হাজার হাজার পরিযায়ী শ্রমিক স্বাস্থ্য কেন্দ্র গুলির বাইরে করোনা মুক্ত সার্টিফিকেটের জন্য ভিড় জমাচ্ছেন। এক সরকারি আধিকারিকের মতে বর্তমানে রাজ্যে ফেরা তিন লক্ষ পরিযায়ী শ্রমিকদের মধ্যে ১০ হাজারই কোভিড-ফ্রি সার্টিফিকেট নিয়ে পুরনো কাজে যোগ দিয়েছেন বলে জানা যাচ্ছে।

মুর্শিদাবাদে করোনা আক্রান্তদের সিংহভাগই পরিযায়ী শ্রমিক

মুর্শিদাবাদে করোনা আক্রান্তদের সিংহভাগই পরিযায়ী শ্রমিক

এই প্রসঙ্গে মুর্শিদাবাদের এক স্বাস্থ্য আধিকারিক বলেন, সোমবার অবধি মুর্শিদাবাদে ১২৬ জন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেছে। এর মধ্যে ৯৫% এরও বেশি অভিবাসী শ্রমিক। পাশাপাশি পুনরায় রাজে যোগ দিতে করোনা মুক্ত সার্টিফিকেটের জন্য তারা ভাগবানগোলা -২ নম্বর ব্লকের নসিবপুর হাসপাতালে সহ আরও একাধিক স্বাস্থ্য কেন্দ্রে জড়ো হচ্ছেন বলে জানা যাচ্ছে।

পরিযায়ী শ্রমিক ইস্যুতে অব্যাহত রাজনৈতিক তরজা

পরিযায়ী শ্রমিক ইস্যুতে অব্যাহত রাজনৈতিক তরজা

এদিকে পরিযায়ী শ্রমিক ইস্যু নিয়ে বিজেপি-তৃণমূল লড়াই গেলেই রয়েছে। বিধানসভা ভোটকে সামনে রেখে ঘোলা জলে মাছ ধরতে নেমেছে দুই পক্ষই। এই প্রসঙ্গে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাজ্য নেতৃত্বের অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের ফিরে আসা বন্ধ করতে চান। বাংলায় চাকরির করুণ অবস্থার কথা ঢাকা দিতেই এই চাল চেলেছেন মুখ্যমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+