প্রসবের সময় ছিঁড়ে বেরিয়ে এল গর্ভস্থ শিশুর মাথা, বেনজির গাফিলতি জঙ্গিপুর ব্লক হাসপাতালে
প্রসবের সময় ছিঁড়ে বেরিয়ে এল গর্ভস্থ শিশুর মাথা। সেই অবস্থায় তা ব্যাগে ভরে রেফার করে দেওয়া হল প্রসূতিকে। চাঞ্চল্যকর এই ঘটনা মুর্শিদাবাদের জঙ্গিপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে।
মুর্শিদাবাদ, ২৯ এপ্রিল : প্রসবের সময় ছিঁড়ে বেরিয়ে এল গর্ভস্থ শিশুর মাথা। সেই অবস্থায় তা ব্যাগে ভরে রেফার করে দেওয়া হল প্রসূতিকে। চাঞ্চল্যকর এই ঘটনা মুর্শিদাবাদের জঙ্গিপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে। ব্লক মেডিকেল অফিসার এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, প্রসূতির অবস্থা খুব খারাপ ছিল। তাঁকে বাঁচাতেই রেফার করে দেওয়া হয়। তবু চিকিৎসকের বিরুদ্ধে এই গাফিলতির অভিযোগ ওঠায়, তা খতিয়ে দেখা হবে।
প্রথমে জঙ্গিপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছিল ওই প্রসূতিকে। সেখানেই প্রসবের সময় গর্ভস্থ শিশুর মাথা ছিঁড়ে বেরিয়ে আসে বলে অভিযোগ। তারপর প্রসূতির পরিবারকে না জানিয়েই রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করে দেওয়া হয়। সেইসঙ্গে একটি ব্যাগে কাটা মুণ্ডটি ভরে অ্যাম্বুলেন্সে করে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

এরপর ওই হাসপাতালে প্রসূতির সন্তান প্রসবের পর দেখা যায়, শিশুর মাথা নেই। কোথায় গেল শিশু মাথা? শুরু হয়ে খোঁজাখুঁজি। তখনই অ্যাম্বুলেন্সের ভিতরে একটি ব্যাগ থেকে পাওয়া যায় কাটা মুণ্ডটি। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতালে।
অভিযোগরে তির জঙ্গিপুর হাসপাতালের চিকিৎসকের দিকে। কীভাবে এই ঘটনা ঘটল? তার ব্যাখ্যা দিতে পারেননি চিকিৎক। ব্লক মেডিকেল অফিসার জানান, প্রসূতিকে বাঁচাতেই চটজলদি রেফার করা হয়েছে। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications