Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'বিজয়া দশমী ও দশেরার শুভেচ্ছা সকলকে', টুইট মোদী-মমতার

'বিজয়া দশমী ও দশেরার শুভেচ্ছা সকলকে', টুইট মোদী-মমতার

আজ বিজয়া দশমী। সকাল থেকে বিষাদের সুর বঙ্গে। অন্যদিকে গোটা দেশে আজ উদযািপত হবে দশেরা। অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়। সকাল সকাল দেশবাসীকে টুইটে বিজয়া দশমী এবং দশেরার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দেশবাসীকে বিজয়াদশমীর শুভেচ্ছা জানিয়েছেন।

দশমীর শুভেচ্ছা মোদী-মমতার

কৈলাশে ফিরছেন উমা। নীলকণ্ঠ পাখি উড়িয়ে শিবকে জানান দেওয়া হয়ে গিয়েছে। সকালেই দশমীর পুজো শেষ হয়ে গিয়েছে। মণ্ডপে মণ্ডপে শুরু হয়ে গিয়েছে সিঁদুর খেলা। করোনা সংক্রমণ রুখতে টিকার দুটি ডোজ নিলে তবেই সিঁদুর খেলার অনুমতি মিলেছে। সকাল সকাল বিজয়া দশমীর মিষ্টিমুখ শুরু হয়ে গিয়েছে।

বিজয়া দশমী এবং দশেরার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, 'বিজয়া দশমীর বিশেষ উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা।' আজ গোটা দেশে রামনবমী উদযাপিত হচ্ছে। দেশবাসীকে রামনবমীরও শুভেচ্ছা জানিয়েছেন তিনি। বিজয়া দশমীর শুভদিনে ৭টি নতুন প্রতিরক্ষা সংস্থার উদ্বোধন করবেন। মিউনিশনস ইন্ডিয়া লিমিটেড, আর্মন্ড ভেইকেলস নিগম ইন্ডিয়া লিমিটেড, অ্যাডভান্স ওয়েপেন্স অ্যান্ড ইকিউপমেন্ট ইন্ডিয়া লিমিটেড, ট্রুপ কমফোর্ট লিমিটেড, যন্ত্র ইন্ডিয়া লিমিটেড, ইন্ডিয়া অপটেল লিমিটেড , গ্লাইডার্স ইন্ডিয়া লিমিটেড।

শুভেন্দু অধিকারীকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফোনে তাঁর সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। পাল্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও বিজয়া দশমী এবং দশেরার শুভেচ্ছা জানিয়েেছন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, 'বিজয় দশমী ও দশেরার শুভেচ্ছা জানানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আন্তরিক কৃতজ্ঞ। প্রধানমন্ত্রীকে বিজয়ার প্রথম প্রণাম করতে পেরে ভালো লাগছে।'

বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, 'মা গো তুমি আবার এসো আলোর খবর নিয়ে, শান্তি-সম্প্রীতি-ঐক্য বাঁচুক বাংলার হৃদয়ে। মা দুর্গার বিদায়বেলায় আজ সবার মন ভারাক্রান্ত। ভুবনমোহিনী মায়ের আশীর্বাদে বাংলায় অক্ষুণ্ণ থাকুক সম্প্রীতির সুর। শুভ বিজয়া দশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।'

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+