নারদকাণ্ডে অপ্রত্যাশিতভাবে গ্রেফতারি! আরও বাড়ানো হচ্ছে ফিরহাদের নিরাপত্তা, ঘিরে রাখা হবে বাড়িও
কেউ কিছু বুঝে ওঠার আগেই গত কয়েকদিন আগেই বাড়ি থেকে ফিরহাদ হাকিমকে তুলে নিয়ে যায় সিবিআই। গোটা এলাকা মুড়ে দেওয়া হয় সিআরপিএফ দিয়ে। এত বাহিনী দিয়ে আচমকা ফিরহাদের বাড়ি পৌঁছয় সিবিআই আধিকারিকরা যে ধারে কাছে আসতে পারেননি তাঁর নির
কেউ কিছু বুঝে ওঠার আগেই গত কয়েকদিন আগেই বাড়ি থেকে ফিরহাদ হাকিমকে তুলে নিয়ে যায় সিবিআই। গোটা এলাকা মুড়ে দেওয়া হয় সিআরপিএফ দিয়ে। এত বাহিনী দিয়ে আচমকা ফিরহাদের বাড়ি পৌঁছয় সিবিআই আধিকারিকরা যে ধারে কাছে আসতে পারেননি তাঁর নিরাপত্তায় থাকা আধিকারিকরা।
এই অবস্থায় তাই ফিরহাদের নিরাপত্তার দিকে বিশেষ নজর প্রশাসনের। সূত্রের খবর, ঢেলে সাজানো হতে পারে তৃণমূলের এই মুহূর্তের অন্যতম এই প্রভাবশালী নেতার নিরাপত্তা!

গুরু দায়িত্ব সামলাচ্ছেন ফিরহাদ
রাজ্যে ভয়ঙ্কর করোনার সংক্রমণ। এই অবস্থায় একেবারে পথে নেমে কাজ করছেন ফিরহাদ। বিভিন্ন জায়গাতে যাচ্ছেন, মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করছেন। তাঁর কাজের প্রশংসা করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই করোনা পরিস্থিতিতে যেভাবে সিবিআই ফিরহাদকে ধরে নিয়ে যায় এবং বেশ কয়েকদিন জেলে থাকতে তা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। যদিও নারদ মামলায় অন্তর্বর্তী জামিনে মুক্ত ফিরহাদ। আর তা পেতেই কাজে ঝাঁপিয়ে পড়েছেন তিনি। আর এই অবস্থায় ফিরহাদ হাকিমকে নিয়ে বড় সিদ্ধান্ত।

নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত
নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের নতুন পরিবহন এবং আবাসন মন্ত্রীর। রাজ্যের নিরাপত্তা অধিকর্তাদের এক বৈঠকে শুক্রবার এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর সূত্রের।। কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের নিরাপত্তা কোনও খামতি রয়েছে কি না তা দেখতে এ দিন পুরসভায় আসেন ডিরেক্টর অফ সিকিওরিটির কর্তারা। ফিরহাদ হাকিমের নিরাপত্তা আরও বাড়ানো হবে কি না, এ দিন কলকাতা পুরসভায় এসে সেই রিভিউ করেন তাঁরা। এরপর নিরাপত্তা আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে, মন্ত্রী বর্তমানে যে পরিমাণ নিরাপত্তা পান তা যথেষ্ট নয়। সে ক্ষেত্রে আরও নিরাপত্তারক্ষী বাড়ানো হতে পারে বলেই সূত্রের খবর।

বাড়ছে বাড়ির নিরাপত্তাও
নজরে রয়েছেন ফিরহাদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের মানুষ তিনি। স্বভাবতই টার্গেট হতে পারেন। আর ফিরহাদ হাকিম যে স্তরে রয়েছেন এবং তাঁকে যে রকম স্পর্শকাতর জায়গায় যেতে হয়, তাতে তাঁর নিরাপত্তার উপরে আরও জোর দেওয়া প্রয়োজন বলে মনে করা হচ্ছে। সূত্র মারফৎ আরও জানা গিয়েছে, ফিরহাদ হাকিমের চেতলার বাড়িতেও নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামিদিনে যে কোনও অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হলে যাতে তাঁকে নিরাপত্তা দেওয়া যায় সেই জন্যই এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে।

সম্প্রতি একটি বৈঠক হয়!
ডিরেক্টর অব সিকিওরিটির কর্তারা সম্প্রতি একটি বৈঠকে বসেণ। যেখানে একাধিক ভিভিআইপির নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। আর সেই আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে ফিরহাদের নিরাপত্তার বিষয়টি। তবে এখণ জেড নিরাপত্তা পান ফিরহাদ হাকিম। আর এই বৈঠকের পর আরও বাড়ানো হতে পারে নিরাপত্তা ব্যবস্থা।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications