আমানবিকতার নিদর্শন! দাবি মতো টাকা না মেলায় সদ্যোজাতকে ছুড়ে ফেলল আয়া!
ফের অমানবিকতার নিদর্শন সরকারি হাসপাতালে। আবারও কু-কীর্তি স্থাপন করল সেই আয়া। দাবি মতো টাকা না মেলায় সদ্যোজাতকে ছুড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল আয়ার বিরুদ্ধে।
মুর্শিদাবাদ, ১০ মার্চ : ফের অমানবিকতার নিদর্শন সরকারি হাসপাতালে। আবারও কু-কীর্তি স্থাপন করল সেই আয়া। দাবি মতো টাকা না মেলায় সদ্যোজাতকে ছুড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল আয়ার বিরুদ্ধে। এবারও ঘটনাস্থল মুর্শিদাবাদ। বহরমপুরের মাতৃসদনে ঘটে গেল এই ঘটনা। প্রসূতি মায়ের অভিযোগ, দাবি মতো টাকা না দেওয়ায় শিশুটিকে ছুড়ে ফেলে দেয় আয়া। এই ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত মহিলা।
শিশুটিকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আয়ার এই আমানবিক আচরণে সদ্যোজাত গুরুতর জখম হয়েছে। ওই আয়ার বিরুদ্ধে বহরমপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। অভিযোগ জানানো হয়েছে সুপারের কাছেও। তিনিও যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

পাঁচদিন আগে মুর্শিদাবাদের ডোমকল 'সুপার স্পেশালিটি' হাসপাতালে এক আয়া সাঙ্ঘাতিক ঘটনা ঘটায়। প্রসূতির প্রসবদ্বার কেটে তুলো-গজ ভরে সেলাই করে দেওয়ার অভিযোগ ওঠে আয়ার বিরুদ্ধে। সেখানেও দাবি মতো টাকা না দেওয়ার কারণে আয়া 'কু-কীর্তি'র নির্লজ্জ নজির গড়ে। আবারও সেই একই ঘটনা ঘটাল আয়া। হাসপাতালগুলিতে আয়াদের এই দৌরাত্ম্য রুখতে এখনও বিধিবদ্ধ কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।












Click it and Unblock the Notifications