প্রশাসনিক মহলে বড়সড় রদবদল! ইতিহাস গড়ে বাংলার প্রথম মহিলা মুখ্য সচিব পদে নন্দিনী চক্রবর্তী, কে তিনি? জানুন
সামনেই বিধানসভা নির্বাচন। আর ঠিক তার আগেই রাজ্য প্রশাসনে বড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের নতুন মুখ্যসচিব হিসেবে নিয়োগ হলেন সিনিয়র আইএএস অফিসার নন্দিনী চক্রবর্তী। এই নিয়োগের মাধ্যমে তৈরি হল নতুন এক ইতিহাস। কারণ তিনিই প্রথম বাঙালি মহিলা যিনি পশ্চিমবঙ্গের মুখ্যসচিবের দায়িত্বে বসলেন।

বর্তমান মুখ্যসচিব মনোজ পন্থের মেয়াদ আর বাড়ানো হয়নি। ভোটের আগে ভরসাযোগ্য হিসেবে নন্দিনীকেই মুখ্যমন্ত্রীর প্রধান সচিব (Principal Secretary to the Chief Minister) হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে মনে করছেন অনেকেই। ফলে তিনি প্রশাসনের একেবারে কেন্দ্রে থাকছেন। সেই সঙ্গে রাজ্যের নতুন স্বরাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রবীণ আইএএস অফিসার জগদীশ প্রসাদ মীনা।
নন্দিনী চক্রবর্তী কে?
নন্দিনী চক্রবর্তী হলেন ১৯৯৪ ব্যাচের আইএএস অফিসার এবং পশ্চিমবঙ্গ ক্যাডারের কর্মকর্তা। তিন দশকেরও বেশি সময় ধরে তিনি রাজ্য ও কেন্দ্র, দু'টি স্তরেই প্রশাসনিক দায়িত্ব সামলেছেন। কর্মজীবনে জেলা শাসক থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের সচিব হিসেবেও কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তাঁর।
রাজ্য প্রশাসনে তিনি আগে স্বরাষ্ট্রসচিব, পর্যটনসচিব, তথ্য এবং সংস্কৃতি দপ্তরের দায়িত্বে ছিলেন। সেইসঙ্গে তিনি রাজ্যপালের প্রধান সচিব হিসেবেও কাজ করেছেন। শিল্প, পর্যটন, সংস্কৃতি, প্রশাসনিক সংস্কার, বিভিন্ন ক্ষেত্রেই কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। কেন্দ্রের কর্মিবিভাগেও (Ministry of Personnel) কাজ করেছেন তিনি।
বিতর্ক এবং আলোচনা:
নন্দিনী চক্রবর্তীর মুখ্যসচিব হওয়া নিয়ে প্রশাসনিক মহলে আলোচনা তুঙ্গে। কারণ তিনি এই নিয়োগে একাধিক সিনিয়র অফিসারকে টপকে দায়িত্ব পেয়েছেন। যদিও রাজ্য সরকারের তরফ থেকে এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।
দায়িত্ব:
২০২২ সালের নভেম্বর মাসে সিভি আনন্দ বোস রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে নন্দিনী চক্রবর্তীকে রাজ্যপালের প্রধান সচিব করা হয়। তবে পরে রাজ্যপালের আপত্তি থাকার কারণে তাঁকে ওই পদ থেকে সরিয়ে পর্যটন দপ্তরে পাঠানো হয়। তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে রাজ্যের পাহাড়ি এলাকার অর্থাৎ যে অঞ্চলগুলিকে রাজনৈতিক এবং আইনশৃঙ্খলার দিক থেকে বরাবরই সংবেদনশীল বলে ধরা হয় সেইসব এলাকার দায়িত্ব দেন।
দীর্ঘ বিরতির পর শীর্ষ পদে ফেরা:
২০১১ সালে তথ্য এবং সংস্কৃতি দপ্তরের দায়িত্ব সামলানোর পর তাঁকে দীর্ঘদিন ধরে হাই-প্রোফাইল কোনও দপ্তরে দেখা যায়নি। সেই দিক থেকে দেখলে অনেকেই মনে করছেন যে, মুখ্যসচিব হিসেবে তাঁর নিয়োগ প্রশাসনের শীর্ষস্তরে এক বড় প্রত্যাবর্তন।
নির্বাচনের আগে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত:
রাজ্য যখন নির্বাচনী আবহে ঢুকছে, ঠিক সেই সময়েই রাজ্যের নতুন মুখ্যসচিব হিসেবে নিয়োগ হলেন সিনিয়র আইএএস অফিসার নন্দিনী চক্রবর্তী। প্রশাসনিক বিশেষজ্ঞরা মনে করছেন যে, এটি রাজনৈতিক এবং প্রশাসনিক, দু'দিক থেকেই তাৎপর্যপূর্ণ। যদিও সরকারিভাবে এই সিদ্ধান্তের পেছনের কারণ নিয়ে এখনও কিছু বলা হয়নি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications