ভিন রাজ্য থেকে পরিযায়ীদের ফেরাতে ৮ টি ট্রেনের অনুমতি নবান্নের! আরও ট্রেনের দাবিতে সোচ্চার অধীর
আপাতত দেশের বিভিন্ন জায়গায় আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ফেরাতে আটটি ট্রেনের জন্য অনুমতি দিয়েছে নবান্ন। শনিবার থেকেই সেই ট্রেনগুলি যাত্রা শুরু করবে।
আপাতত দেশের বিভিন্ন জায়গায় আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ফেরাতে আটটি ট্রেনের জন্য অনুমতি দিয়েছে নবান্ন। শনিবার থেকেই সেই ট্রেনগুলি যাত্রা শুরু করবে। অন্যদিকে কংগ্রেস সাংসদ তথা দেশের প্রাক্তন রেলমন্ত্রীর দাবি, পরিযায়ীদের ফেরাতে আরও ট্রেনের অনুমতি দিক সরকার।

শনিবার থেকে যাত্রা শুরু ৮ টি ট্রেনের
সূত্রের খবর অনুযায়ী ৮ টি স্পেশাল ট্রেন ছাড়বে যথাক্রমে ৯, ১০ ও ১১ মে। ট্রেনগুলি ছাড়বে যথাক্রমে চণ্ডীগড়, জলন্ধর, বেঙ্গালুরু, হায়দরাবাদ এবং ভেলোর থেকে। শনিবার বেঙ্গালুরু থেকে তিনটি ও হায়দরাবাদ থেকে একটি ট্রেন ছাড়বে।

ট্রেন যাবে রাজ্যের বিভিন্ন অংশে
বেঙ্গালুরু থেকে প্রথম ছাড়া ট্রেনটি আসবে বাঁকুড়ায়। তাতে বাঁকুড়া ও ঝাড়গ্রামের পরিযায়ীরা থাকছেন। বেঙ্গালুরু থেকে ছেড়ে আসা দ্বিতীয় ট্রেনটি যাবে নিউ জলপাইগুড়িতে। এই ট্রেনে, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং ও কালিম্পং-এর পরিযায়ীরা থাকছেন। তৃতীয় ট্রেনটি যাবে পুরুলিয়ায়। সেই ট্রেনে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বীরভূমের পরিযায়ীরা থাকছেন।
৯ মে হায়দরাবাদ থেকে ছাড়া ট্রেনটিতে থাকবেন মালদহের বাসিন্দারা।
১০ মে রবিবার জলন্ধর থেকে একটি বিশেষ ট্রেন ঠাড়বে। সেই ট্রেনে হুগলি ও নদিয়ার বাসিন্দাদের আনা হবে। ১১ মে পশ্চিমবঙ্গের উদ্দেশে ছাড়বে তিনটি ট্রেন। এর মধ্যে দুটি ছাড়বে ভেলোর থেকে। একটি ট্রেন আসবে হাওড়ায়। এপরটি যাবে খড়গপুরে। হাওড়ায় আসা ট্রেনে হাওড়া ছাড়াও, নদিয়া, উত্তর ২৪ পরগনা ও পশ্চিম বর্ধমানের বাসিন্দাদের ফেরানো হবে। খড়গপুরে আসা ট্রেনে পূর্ব ও পশ্চি মেদিনীপুর ছাড়াও, পূর্ব বর্ধমান, হুগলি, কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দাদের ফেরোনো হবে। তবে এই দুই ট্রেনে শুধু পরিযায়ী শ্রমিকরা নেই, আছেন দক্ষিণে চিকিৎসা করতে যাওয়া বহু মানুষ।
১১ মে চণ্ডীগড় থেকে যে ট্রেন ছাড়বে সেটির গন্ব্য দুর্গাপুর। ওই ট্রেনে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমানের বেশ কিছু বাসিন্দাকে ফেরানোর কথা রয়েছে।

কেরল ও আজমেড় থেকে এসেছিল ট্রেন
দিন কয়েক আগে কেরল আর রাজস্থানের আজমেড় থেকে ট্রেন এসেছিল রাজ্যে। ট্রেন দুটিতে পরিযায়ী শ্রমিকরা ছাড়াও আজমেড় শরিফে তীর্থ করতে যাওয়া রাজ্যের বাসিন্দারাও ছিলেন।

আরও ট্রেনের দাবি অধীরের
কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরীর দাবি আরও ট্রেন চালানো হোক। দিনে আড়াই কোটি যাত্রী পরিবহণে সক্ষম ভারতীয় রেল। আর রাজ্যের বাইরে লক্ষ লক্ষ মানুষ আটকে রয়েছেন। তাই এই আটটি ট্রেন টালিয়ে ছেমে গেলে চলবে না। আরও ট্রেন চালাতে হবে। তিনি বলেছেন সরকার নরম হয়েছে। তাই তিনি আশা করেন শীঘ্রই আরও ট্রেন চালানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।












Click it and Unblock the Notifications