Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Murshidabad: মুর্শিদাবাদে NIA তদন্ত চেয়ে জোড়া মামলা হাইকোর্টে, NHRC-র পর এবার আসছে NCW

Murshidabad: ওয়াকফ আইনের প্রতিবাদে হিংসার আগুন ছড়িয়েছে মুর্শিদাবাদে। এবার মুর্শিদাবাদের ঘটনায় NIA তদন্তের দাবিতে জোড়া মামলা হল হাইকোর্টে। মুর্শিদাবাদের ঘটনায় ঘরছাড়া ৩০০ পরিবারকে ঘরে ফেরানোর আবেদনে জনস্বার্থ মামলা দায়ের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। আবেদনকারী আইনজীবী তথা বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ও সংযুক্তা সামন্ত। বৃহস্পতিবার ওই মামলার শুনানি রয়েছে।

অন্যদিকে, মুর্শিদাবাদের ঘটনা নিয়ে এনআইএ তদন্তের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ আক্রান্ত পরিবারের সদস্যরা। ওয়াকফ আইনের বিরোধিতার নামে চক্রান্ত হয়েছে বলে অভিযোগ। তারই পর্দাফাঁস করতে এনআইএ তদন্ত চেয়ে মামলা দায়ের করা হল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। এই মামলাটিরও বৃহস্পতিবার শুনানি হতে পারে বলে সম্ভাবনা।

ncw

সুতি, ধুলিয়ান, সামশেরগঞ্জ সহ একাধিক এলাকায় বেশ কয়েকজন বাসিন্দা মামলার আবেদনকারী। আক্রান্তদের দাবি, তাঁদের বাড়িতে বোমা মারা হয়েছে। তারা আক্রান্ত হয়েছেন। পুলিশের কাছে অভিযোগ জানানোর পরেও পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি। এসপিকে ই-মেল করেও কোনও জবাব পাওয়া যায়নি। তাই এবার উচ্চ আদালতের দ্বারস্থ আক্রান্ত পরিবারের সদস্যরা। মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

Take a Poll

এদিকে জাতীয় মানবাধিকার কমিশনের পর এবার মুর্শিদাবাদে আসছে জাতীয় মহিলা সুরক্ষা কমিশন। মুর্শিদাবাদে হিংসার মাঝে নারীদের উপর শ্লীলতাহানি ও নারীদের ঘরছাড়া হওয়ার কাণ্ডে তদন্ত কমিটি গঠন করেছে মহিলা কমিশন। ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নিয়ে উপদ্রুত এলাকাগুলিতে পরিদর্শনে আসছেন জাতীয় মহিলা সুরক্ষা কমিশন ওরফে এনসিডব্লিউ-এর চেয়ারপার্সন বিজয়া রাহাতকার।

ধুলিয়ানের মন্দিরপাড়া এলাকায় মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘর থেকে টেনে হিঁচড়ে বের করা হয় বলে অভিযোগ। স্বামী ও সন্তানকে বাঁচাতে গেলে ইজ্জত দিতে হবে বলে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ভীত সন্ত্রস্ত মহিলাদের। ভাগীরথী পেরিয়ে রাতারাতি এক কাপড়ে মালদহে গিয়ে আশ্রয় নেন তারা। বুধবার এনসিডব্লিউ-এর বিবৃতিতে বলা হয়েছে, "মুর্শিদাবাদের ঘটনার রিপোর্ট দেখে বিচলিত কমিশন। মহিলারা যে শুধু ওই যন্ত্রণার মধ্য দিয়ে গিয়েছেন তাই নয়, নিজের সম্মান খুইয়ে ভিটেমাটি ছাড়তে বাধ্য হয়েছেন।"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+