পঞ্চায়েত নির্বাচনের আগে মুকুলকে নিয়ে ‘ভাবনা’! এবার কি বড় দায়িত্ব পাবেন তৃণমূলে

পঞ্চায়েত নির্বাচনের আগে মুকুলকে নিয়ে ‘ভাবনা’! এবার কি বড় দায়িত্ব পাবেন তৃণমূলে

পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে বড় দায়িত্ব পেতে পারেন মুকুল রায়? তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। তৃণমূলে যোগ দেওয়ার পর কার্যত নিষ্ক্রিয় ছিলেন মুকুল রায়। পিএসি চেয়ারম্যানের দায়িত্ব পেয়েও তিনি সক্রিয় হননি, সক্রিয় হতে পারেননি। আইনি জটে তিনি আটকে পড়েছিলেন। শেষে পিএসি চেয়ারম্যানের দায়িত্ব ছেড়ে তিনি আবার দলে সক্রিয় ভূমিকা নিতে পারেন বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন।

মুকুল রায়ের গুরুত্ববৃদ্ধি নিয়ে চর্চা শুরু হয়েছে

মুকুল রায়ের গুরুত্ববৃদ্ধি নিয়ে চর্চা শুরু হয়েছে

পিএসি চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যহতি দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেশ কয়েকবার সাক্ষাৎ করেছেন মুকুল রায়। মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁকে ডেকে পাঠিয়েছেন। সম্প্রতি ভাইফোঁটার দিন মুকুল রায়ের সঙ্গে সাক্ষাৎ হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁকে ফোঁটা দেন মমতা। গত সেপ্টেম্বরে তৃণমূল কংগ্রেস ভবনে মুকুল রায়কে বৈঠক করতেও দেখা যায়। সম্প্রতি আবার জ্যোতিপ্রিয় মল্লিক, অর্জুন সিং, পার্থ ভৌমিকরা মুকুল রায়ের বাড়িতে যান। তারপর মুকুল রায়ের গুরুত্ববৃদ্ধি নিয়ে চর্চা শুরু হয়েছে।

সক্রিয় রাজনীতিতে ফেরার আভাস দিয়েছেন মুকুল

সক্রিয় রাজনীতিতে ফেরার আভাস দিয়েছেন মুকুল

রাজ্য রাজনীতিতে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে, বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে আসার পর পর প্রায় দেড় বছর কেটে গিয়েছে এখনও তাঁকে পুরোন মেজাজে দেখা যায়নি। মনে করা হয়েছিল ভিনরাজ্যের সংগঠনে তাঁকে ব্যবহার করা হতে পারে, তাও হয়নি। এরই মধ্যে মুকুল রায় ব্যক্তিগত সমস্যায় ভুগেছেন। তাঁর পত্নীবিয়োগ ঘটেছে। নিজে অসুস্থ হয়ে পড়েছেন। প্রতিকূলতা সরিয়ে তিনি আবার সক্রিয় রাজনীতিতে ফেরার আভাস দিয়েছেন। তবে সরাসরি কোনও মন্তব্য করতে চাননি।

পঞ্চায়েত নির্বাচনের আগে মুকুল রায়কে নিয়ে জল্পনা

পঞ্চায়েত নির্বাচনের আগে মুকুল রায়কে নিয়ে জল্পনা

মুকুল রায় প্রায় পাঁচ-ছ'বছর পর ফের ভাইফোঁটায় মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েছিলেন তিনি। গোটা বিষয়টিকে কেবলই সৌজন্য সাক্ষাৎ হিসেবে ব্যাখ্যা করছেন তিনি। কিন্তু সামনে পঞ্চায়েত নির্বাচনের আগে শুধু সৌজন্য সাক্ষাতের তত্ত্বে বিশ্বাস করছে না রাজনৈতিক মহল। রাজনৈতিক মহল মনে করছে, পঞ্চায়েত নির্বাচনের আগে মুকুল রায়কে নিয়ে কোনও পরিকল্পনা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুকুল রায়ের সঙ্গে নিশ্চয়ই কোনও কথা হয়েছে মমতার।

রাজনৈতিক কোনও কথা হয়নি মমতা-মুকুলের!

রাজনৈতিক কোনও কথা হয়নি মমতা-মুকুলের!

মুকুল রায় অবশ্য জানিয়েছেন, পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত বা রাজনৈতিক কোনও কথা হয়নি। তিনি পরম্পরা মেনেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। দুর্গাপুজোর পর কালীপুজো গেল। শুভেচ্ছা বিনিময় করতেই তাঁর মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়া। পরম্পরা মেনেই আমরা বাঙালিরা একে অপরের বাড়িতে যাই, শুভেচ্ছা জানাই।

মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই-সংগ্রামের কথা মুকুলের মুখে

মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই-সংগ্রামের কথা মুকুলের মুখে

তবে মুকুল রায় বলেন, নির্বাচনে যদি নামি তাহলে তো নিশ্চিয়ই সর্বশক্তি দিয়ে আমরা নামব। স্বাভাবিকভাবেই ধারণা তৈরি হয় তিনিও পঞ্চায়েত নির্বাচনে নামবেন। দল যদি আমাকে বলে এই কাজ তোমায় করতে হবে, তাহলে আমি নিশ্চয়ই করব। পাশাপাশি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই-সংগ্রামের কথাও উঠে আসে তাঁর কথায়।

আবারও একবার যাবতীয় চর্চার কেন্দ্রবিন্দুতে মুকুল রায়

আবারও একবার যাবতীয় চর্চার কেন্দ্রবিন্দুতে মুকুল রায়

তিনি বলেন, লড়াইয়ের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম এবং লড়াই করেই বেঁচে আছেন। তা নিয়ে তো কোনও দ্বিমত নেই। এর আগে মুকুল রায় বলছিলেন, আমি এখনও মরে যাইনি বেঁচে আছি। শুধু তাই নয়, দল বললেই তিনি ফের প্রচারে নেমে পড়তেও তৈরি। তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ডকে নিয়ে ফের জল্পনার বাতাবরণ তৈরি হয়েছে। আবারও একবার যাবতীয় চর্চার কেন্দ্রবিন্দুতে ফিরে এসেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+