মুকুলকে নতুন উপাধি দিলেন ‘ফ্যান’ কৈলাশ! বিজেপিতে কদর বেড়েই চলেছে ‘চাণক্যে’র

মুকুলকে নতুন উপাধি দিলেন ‘ফ্যান’ কৈলাশ! বিজেপিতে কদর বেড়েই চলেছে ‘চাণক্যে’র

কিছুদিন আগেই মুকুল রায়কে বাংলার চাণক্য বলে অভিহিত করেছিলেন কৈলাশ বিজয়বর্গীয়। বঙ্গ বিজেপির অন্যতম পর্যবেক্ষক এবার মুকুল রায়কে আরও বড় সম্মানে অভিহিত করলেন। মনমরা মুকুলকে বিজেপিকে সক্রিয় করার পর তিনি এখন কেন্দ্রীয় বিজেপির সহসভাপতি। পদমর্যাদায় তিনি অনেটাই উপরে। তাই তাঁকে উচ্চমর্যাদায় সংবর্ধিত করা হল।

মুকুল-বন্দনা শুরু সংবর্ধনা মঞ্চ থেকে

মুকুল-বন্দনা শুরু সংবর্ধনা মঞ্চ থেকে

সম্প্রতি মুকুল রায়কে সংবর্ধনা দেওয়া হয় শঙ্কুদেব পাণ্ডার উদ্যোগে। সেই মুকুল-সংবর্ধনা অনুষ্ঠান আদতে দিলীপ ঘোষ-বিরোধী নেতারাই বিরাজ করলেন মঞ্চে। ২০২১-এর আগে এই মঞ্চ থেকেই মুকুল-বন্দনা শুরু করলেন রাজ্য ও কেন্দ্রীয় বিজেপির কতিপয় নেতা। মুকুল রায়ও তা শুনে ধন্য হলেন। অঙ্গীকার করলেন বাংলায় বিজেপিকে ক্ষমতায় আনার।

মুকুলকে বাংলার চাণক্য বলেছিলেন কৈলাশ

মুকুলকে বাংলার চাণক্য বলেছিলেন কৈলাশ

মুকুল রায়কে উদ্দেশ্য করে আগে কৈলাশ বিজয়বর্গীয় বলেছিলেন, মুকুল রায়ের ক্যারিশ্মায় মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে তাঁকে তৃণমূলের চাণক্য বলা হত। এখন তিনি বিজেপিতে। এবার বাংলায় বিজেপিকেও ক্ষমতায় আনবেন তিনি। মুকুল রায় হলেন বাংলার চাণক্য।

মুকুল রায়কে এবার নয়া উপাধি কৈলাশের

মুকুল রায়কে এবার নয়া উপাধি কৈলাশের

এবার বিজেপির কেন্দ্রীয় সহসভাপতি হওয়ার পর সংবর্ধনা মঞ্চে মুকুল রায়কে প্রশংসায় ভরিয়ে দিয়ে নতুন তকমা দিলেন সেই কৈলাশ বিজয়বর্গীয়। কৈলাশ এবার বললেন, চাণক্যেরও গুরু আছে। আর তাঁর নাম হল মুকুল রায়। বাংলার রাজনীতিতে সবাইকে ছাপিয়ে মুকুল রায়কে চাণক্যের গুরুর সম্মানে ভূষিত করলেন তিনি।

কৈলাশেরও প্রশংসায় পঞ্চমুখ মুকুল রায়ও

কৈলাশেরও প্রশংসায় পঞ্চমুখ মুকুল রায়ও

এদিন শুধু কৈলাশ বিজয়বর্গীয়ই যে মুকুল রায়ের প্রশংসা করেছেন, তা নয়। মুকুল রায়ও পাল্টা প্রশংসায় ভরিয়ে দেন কৈলাশ বিজয়বর্গীয়কে। কৈলাশ সম্পর্কে মুকুল রায় বলেন, বিজেপি যে জিতেত পারে বাংলাতেও, লড়াইয়ে ময়দানে থাকতে পারে, এই বিশ্বাসটা দলের অন্দরে সংক্রামিত করতে পেরেছেন কৈলাশজি-ই।

মুকুলের সংবর্ধনায় ব্যতিক্রমী প্রশংসা

মুকুলের সংবর্ধনায় ব্যতিক্রমী প্রশংসা

আইসিসিআর সভাগৃহে মুকুল রায়ের সংবর্ধনা মঞ্চে এদিন উপস্থিত ছিলেন কৈলাশ বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন, স্বপন দাশগুপ্ত, সব্যসাচী দত্ত, ভারতী ঘোষ, শিশির বাজোরিয়া প্রমুখ। প্রায় সবাই-ই মুকুল রায়কে বিপুল সংবর্ধনায় ভূষিত করলেন। তার মধ্যে কৈলাশ বিজয়বর্গীয় ব্যতিক্রমী প্রশংসায় ভরিয়ে দেন মুকুলকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+