মমতার সার্টিফিকেট পেয়েছেন মুকুল, ভোট ময়দানে প্রতিদ্বন্দ্বী কৌশানী কী বলছেন
মমতার সার্টিফিকেট পেয়েছেন মুকুল, ভোট ময়দানে প্রতিদ্বন্দ্বী কৌশানী কী বলছেন
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য মঞ্চে বলেছেন, শুভেন্দুর চেয়ে মুকুল ভালো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের তারকা প্রার্থী কৌশানী মুখোপাধ্যায় মুকুল রায়কে হেভিওয়েট প্রার্থীই মনে করেন না। কৌশানীর বিরুদ্ধে বিজেপির প্রার্থী মুকুল রায়। এবার তাঁদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আগে একের-এপরের বিরুদ্ধে নিশানা করলেন।

মমতা শুভেন্দুর থেকে এগিয়ে রেখেছেন মুকুলকে
বিজেপি নেতা মুকুল রায়কে শুভেন্দুর থেকে ভালো নেতা বলেছে মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, শুভেন্দুর বিরুদ্ধে লড়াই স্বয়ং মমতার। আর যাঁকে তিনি শুভেন্দুর থেকে এগিয়ে রেখেছেন, সেই মুকুল রায়ের বিরুদ্ধে একুশের বিধানসভায় নির্বাচনী যুদ্ধে নামতে চলেছেন রাজনীতিতে নবাগত অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়।

মুকুলের প্রতিদ্বন্দ্বী কয়েকদিনেই পরিচিত মুখ হয়ে উঠেছেন
মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সেকেন্ড ইন কম্যান্ড ছিলেন মুকুল রায়। এখনও তাঁর প্রতি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সফট কর্ণার রয়েছে, তা প্রমাণিত। কিন্তু কৌশানী খুব বেশি নম্বর দিতে রাজি নন তাঁর প্রতিদ্বন্দ্বী মুকুল রায়কে। অভিনেত্রী থেকে রাজনীতি জগতের প্রার্থী হয়ে কয়েকদিনেই পরিচিত মুখ হয়ে উঠেছেন কৃষ্ণনগরে।

বাংলায় একটা প্রবাদ আছে, সুন্দর মুখের জয় সর্বত্র
কৌশানী জনপ্রিয়তায় মাত করছেন তাঁর কেন্দ্র। মুকুল রায় রাজনীতিতে নবাগত কৌশনীকে সেভাবে গুরুত্ব না দিলেও তাঁর জনপ্রিয়তা দেখে যে খানিকটা চাপে পড়েছেন তা বলাই যায়। বাংলায় একটা প্রবাদ আছে, সুন্দর মুখের জয় সর্বত্র। তবে রাজনীতির পাশা খেলায় যে শুধু সুন্দর মুখ দিয়ে জয় হাসিল করা যায় না, তাও মনে করিয়ে দিয়েছেন মুকুল রায়।

কৌশানী আত্মবিশ্বাসে ভরপুর, ঠান্ডা মেজাজে ভরসা মুকুলের
কৌশানী যেখানে আত্মবিশ্বাসে ভরপুর, সেখানে মুকুল রায় ঠান্ডা মেজাজে শুধু জানাচ্ছেন, সব উত্তর দেবে ২ মে। কৃষ্ণনগরের মানুষকে তিনি পাশে পাবেন, এই আশা তাঁর আছে। এই কেন্দ্রে বিগত লোকসভা নির্বাচনে পিছিয়ে ছিল তৃণমূল। বিজেপি তাদের অগ্রগমন ধরে রাখতে পারবে বলেই মনে করছেন মুকুল রায়। তবে কার কপালে জয়টিকা পড়ে, তা জানতে ফলাফল ঘোষণার দিনের প্রতীক্ষা করা ছাড়া উপায় নেই।












Click it and Unblock the Notifications