জঙ্গলমহলে মাওবাদী পোস্টার! ছত্রধর মাহাত-র ভূমিকা নিয়ে বিস্ফোরক বিজেপি নেতা মুকুল রায়
জঙ্গলমহলে মাওবাদী পোস্টার! ছত্রধর মাহাত-র ভূমিকা নিয়ে বিস্ফোরক মুকুল রায়
বহু লড়াইয়ের ফসল হল ঝাড়গ্রাম। আর তিনি দীর্ঘদিন পরে ঝাড়গ্রামে এসে খুব খুশি। জানিয়েছেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি বলেন, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, বিজেপি ঝাড়গ্রামের উন্নয়ন চায়। অনুন্নয়নকে দূর করতে চায়। সেই কারণে পূর্ণাঙ্গ তদন্ত করে দেখা হোক মাওবাদী পোস্টার কারা মারছে। একইসঙ্গে ঝাড়গ্রামে ছত্রধর মাহাতর ভূমিকা নিয়েও আক্রমণ শানান মুকুল রায়।

মাওবাদী পোস্টার নিয়ে মুকুল রায়
মুকুল রায়কে জঙ্গলমহলে মাওবাদী পোস্টার নিয়ে প্রশ্ন করা হয়েছিল। মুকুল রায় বলেন, শাসকদলের অভিযোগ বিজেপির দিকে। যা অস্বীকার করে বিজেপি নেতা বলেন পোস্টার নিয়ে নিরপেক্ষ তদন্ত হোক। তিনি বলেন, তাতে যদি বিজেপি এই ঘটনায় যুক্ত প্রমাণিত হয়, তাহলে অভিযোগ মেনে নেওয়া হবে। তিনি বলেন, এর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই।

পোস্টার নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত দাবি
মুকুল রায় ফের একবার জঙ্গলমহলে মাওবাদী পোস্টার নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেন। তিনি বলেন, তদন্তে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তিনি বলেন, ২০০৯, ২০১০, ২০১১ সালে তিনি ঝাড়গ্রামকে দেখেছেন। তাঁর অভিযোগ সেই অর্থে ঝাড়গ্রামের উন্নয়ন হয়নি।

ঝাড়গ্রামকে পিছিয়ে দেওয়ার মূলে ছত্রধ্র মাহাতরা
মুকুল রায় বলেন ২০০৯, ২০১০ সালের ইতিহাস দেখলেই বলা যায় ঝাড়গ্রামকে পিছিয়ে দেওয়ার মূলে কারা। সুতরাং তাঁকে নিয়ে নেতার তকমা দিলেই তো হয়ে যাবে না, বলেছেন মুকুল রায়। তিনি বলেন, ছত্রধরের ভূমিকা তিনি ভোলেননি। তিনি ভোলেননি জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের অ্যাক্সিডেন্টের কথাও তিনি ভোলেননি।

জঙ্গলমহল নিয়ে আলোচনায় মুকুল রায়
এবার জঙ্গলমহল নিয়ে আলোচনায় মুকুল রায়। এদিন তাঁর সঙ্গে ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় এবং ঝাড়গ্রামের বিজেপি সভাপতি সুখময় সৎপতি। ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম, জেলার অবজার্ভার জ্যোতির্ময় মাহাত।












Click it and Unblock the Notifications